PoK | ভারতের মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীর! নতুন কূটনৈতিক সংঘাতে জড়াল পাকিস্তান ও আফগানিস্তান

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আসন্ন ভারত-আফগানিস্তান ক্রিকেট সিরিজ়ের একটি প্রমোশনাল ভিডিওকে কেন্দ্র করে নতুন করে কূটনৈতিক সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (ACB) প্রকাশিত ওই ভিডিওয় ভারতের মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীর (PoK) ও গিলগিট-বালতিস্তান অঞ্চলকে অন্তর্ভুক্ত দেখানোর অভিযোগ উঠেছে। আর এই নিয়েই তীব্র আপত্তি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।

গত রবিবার আসন্ন তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ়ের প্রচারের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ ওই ভিডিওটি শেয়ার করে এসিবি। আগামী দিনে নয়াদিল্লিতে এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই তা উভয় দেশের কূটনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

সূত্রের খবর, মানচিত্রের এই বিতর্কিত চিত্রায়ন নিয়ে ইতিমধ্যেই পাকিস্তানের বিদেশ মন্ত্রকের কাছে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে পিসিবি। যদিও ঠিক কী ভাষায় এই আপত্তি জানানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। বিশ্বমঞ্চে এই বিষয়টি আন্তর্জাতিক স্তরে তোলার কথা বিবেচনা করতে পারে ইসলামাবাদ, এমনটাই ইঙ্গিত মিলেছে কূটনৈতিক সূত্র থেকে।

উল্লেখ্য, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে কাবুল ও ইসলামাবাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিমধ্যেই অত্যন্ত উত্তপ্ত। সীমান্ত নিরাপত্তা এবং বিভিন্ন সীমান্ত সংক্রান্ত বিরোধের জেরে দুই দেশের মধ্যে দীর্ঘ টানাপোড়েন চলছে। এর মধ্যেই ক্রিকেটের ময়দান ও মানচিত্র বিতর্ক এই বরফাবৃত শীতল সম্পর্কে নতুন করে উত্তাপ ছড়াল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *