PM Narendra Modi | বন্দে মাতরম নিয়ে কংগ্রেসকে বিঁধলেন মোদি, তুললেন দেশভাগের কথা

PM Narendra Modi | বন্দে মাতরম নিয়ে কংগ্রেসকে বিঁধলেন মোদি, তুললেন দেশভাগের কথা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘বন্দে মাতরম’ গানের সঙ্গে দেশভাগকে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)! তাঁর দাবি, বন্দে মাতরমে কাঁচি চালানোর জন্য পরবর্তীতে দেশভাগ হয়েছে। বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৩৭ সালে বন্দে মাতরমের বেশকিছু অংশ বাদ দেওয়া হয়। যার ফলে জাতীয় স্তোত্রের আদর্শ আঘাতপ্রাপ্ত হয়। গানের পংক্তি ছেঁটে ফেলার মধ্যেই লুকিয়েছিল দেশভাগের বীজ।’ বলা বাহুল্য এদিন মোদির নিশানায় ছিল তৎকালীন কংগ্রেস সরকার। নাম না করে কংগ্রেস (Congress) কে বিঁধে মোদির বার্তা, এরকম বিভাজনমূলক মানসিকতা এখনও রয়ে গিয়েছে। সেটা আমাদের দেশের পক্ষে বিপজ্জনক।

এবিষয়ে ইতিমধ্যেই বিজেপি মুখপাত্র সি আর কেশবন দাবি করেছেন, সাম্প্রদায়িক শক্তিগুলিকে খুশি করতে ‘বন্দে মাতরম’ গানের অনেকটা অংশ ছেঁটে ফেলেছে কংগ্রেস। তাঁর দাবি, ১৯৩৭ সালে কংগ্রেসের সম্মেলনে বন্দে মাতরম পার্টির সংগীত হিসাবে গৃহীত হয়। কিন্তু পুরো গানটির বেশকিছু অংশ বাদ দিয়ে দেয় তাঁরা। পুরোনো চিঠির ছবি তুলে ধরে কেশবনের দাবি, জওহরলাল নেহরু বলেছিলেন যে বন্দে মাতরমের পুরো গানে অসন্তুষ্ট হতে পারে সংখ্যালঘুরা।

যদিও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে হাতিয়ার করছে বিজেপি। তাই দেশজুড়ে উদযাপনের পরিকল্পনা করেছে কেন্দ্র। একই পদক্ষেপ করছে বিজেপি (BJP)-ও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *