ভাঙাচোরা বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে দেহ। রাস্তায় স্পষ্ট দাগ! কিছুটা দূরে রেলের গুড সাইটে উড়ালপুলের নিচে যুবকের পচাগলা লাশ পড়ে। রবিবার সাতসকালে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার দুর্গাপুরে। যুবক খুন হয়েছেন বলে অনুমান স্থানীয়দের। তবে কী করে কবে মৃত্যু, সব নিয়ে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেলের ওই গুড সাইটে মাঝেমধ্যেই খালি ট্রাক দাঁড়িয়ে থাকে। রবিবারও বেশ কয়েকটি ট্রাক সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই ট্রাকের চালকরা রেলের গুড সাইটের পাশে থাকা ওই বাড়িতে মাঝে মধ্যেই থাকেন। সেটির সঙ্গে রেলের কোনও সম্পর্ক নেই বলেই জানা যাচ্ছে। সেই বাড়ি থেকেই একটি লাশ ট্রেনে হেঁচড়ে উড়ালপুরের নিচে ফেলে রাখা হয়েছে বলে দাবি স্থানীয়দের। কিন্তু কে বা কারা এই কাজ করল তা নিয়ে ধোঁয়াশা। প্রশ্ন উঠছে তাহলে কী যুবক খুন হয়েছেন? যদি তাই হয়, তাহলে কেন? কোথায়, কবে খুন হলেন কবে? বাড়ি থেকে রাস্তা পর্যন্ত দাগ ঘিরেই যত রহস্য! স্থানীয় বাসিন্দা শম্ভু দাস বলেন, “বাড়ির ভেতর থেকে টেনে বের করা হয়েছে দেহ। কারণ দাগ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এই দেহটি কার তা বোঝা যাচ্ছে না।”
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ। দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তার আগে কিছু বলা সম্ভব নয়। স্থানীয়দের জিজ্ঞাসা করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
