রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের পথে আরও এগোল ভারত। দিল্লিকে সমর্থন ‘বন্ধু’ রাশিয়ার। শনিবার সে দেশের বিদেশমন্ত্রী সার্জেই লাভরভ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের জন্য জোরাল সওয়াল করেন। একইসঙ্গে পশ্চিমের দেশগুলির জন্য অতিরিক্ত আসন বরাদ্দের বিরোধিতা করেছেন তিনি। অন্যদিকে, নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদে ভারতকে সমর্থন করেছে পর্তুগাল এবং মরিশাসও।
এদিন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে লাভরভ বলেন, “রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের মাধ্যমে ‘গ্লোবাল সাউথ’ বা উন্নয়নশীল বিশ্বের – বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্বের পরিধি বাড়াতে হবে। নিরাপত্তা পরিষদের সংস্কার প্রক্রিয়ায় পশ্চিমি দেশগুলোর জন্য – বিশেষ করে জার্মানি ও জাপানের জন্য কোনও অতিরিক্ত আসন বরাদ্দ করা যাবে না। কারণ, দেশ দু’টি এখন প্রতিশোধপরায়ণ রাজনীতির পথে অগ্রসর হচ্ছে।” তিনি আরও বলেন, “আমরা এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বৃ্দ্ধির পক্ষে। স্থায়ী সদস্যপদের জন্য ব্রাজিল ও ভারতকে আমরা সমর্থন করি।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
সর্বশেষ খবর
