Pep Guardiola | ১০০০তম ম্যাচ জিতে তৃপ্ত গুয়ার্দিওলা

Pep Guardiola | ১০০০তম ম্যাচ জিতে তৃপ্ত গুয়ার্দিওলা

ব্লগ/BLOG
Spread the love


ম্যাঞ্চেস্টার: লিভারপুলকে ৩-০ গোলে চূর্ণ করে কোচিং কেরিয়ারে ১০০০তম ম্যাচটা স্মরণীয় করে রাখলেন ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। বার্সেলোনা থেকে বায়ার্ন মিউনিখ হয়ে ম্যাঞ্চেস্টার। অনেক ওঠাপড়ার সাক্ষী থেকেছেন পেপ। গত মরশুমে ম্যান সিটির ভরাডুবির পর কম সমালোচনা সহ্য করতে হয়নি। রবিবার রাতে ম্যাচ শেষে আবেগের জোয়ারে ভেসে গেলেন সেই গুয়ার্দিওলা। বলেছেন, ‘বার্সেলোনা ‘বি’ দলে আমার কোচিং কেরিয়ার শুরু। ওখানেই আমার ভীত তৈরি হয়েছে। অনেক কিছু শিখেছি। ওই সময়েই বুঝতে পেরেছিলাম, আমি পারি। আজ পরিবারের সামনে, লিভারপুলের মতো দলের বিরুদ্ধে ১০০০তম ম্যাচ আমার কাছে গর্বের, একইসঙ্গে বিশেষ মুহূর্ত।’

স্মরণীয় জয়ের পর ফুটবলার, সহকারীদের ধন্যবাদ জানিয়ে গুয়ার্দিওলা  বলেছেন, ‘এমন একটা অবিশ্বাস্য জয় উপহার দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। এটা আমার কাছে একটা বিশেষ রাত।’ লিভারপুলের বিরুদ্ধে জয়ের পরও প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে দুই নম্বরে থাকা নীল ম্যাঞ্চেস্টারের পয়েন্টের ব্যবধান চার। তাই এখনই উচ্ছ্বাসে গা ভাসাতে নারাজ সিটি কোচ। তবে খেতাবি লড়াইয়ে ফেরার তৃপ্তি রয়েছে তাঁর মধ্যে। গুয়ার্দিওলা বলেছেন, ‘এই সময় বলা যায় না কে লিগ জিতছে। যে দল প্রতি মুহূর্তে শক্তিশালী হয়, সেই দলই শেষে গিয়ে লিগ জেতে। মনে হয় আমরা সেই পথেই রয়েছি।’

উলটোদিকে শেষ পাঁচ ম্যাচের মধ্যে লিভারপুল জিতেছে মাত্র একটা। সিটির কাছে হারের পর কোচ আর্নে স্লট অকপটে স্বীকার করে নিলেন, অনেক জায়গায় দলের উন্নতি প্রয়োজন। স্লট বলেছেন, ‘হারের পর হতাশ হওয়াটা স্বাভাবিক। এই জায়গা থেকে খেতাবের লড়াইয়ে ফেরা আমাদের কাছে প্রথম চ্যালেঞ্জ। এটা মানতে দ্বিধা নেই দলের অনেক উন্নতি প্রয়োজন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *