Pending DA | অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে বড় পদক্ষেপ রাজ্যের! অপেক্ষায় বর্তমান কর্মীরা

Pending DA | অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে বড় পদক্ষেপ রাজ্যের! অপেক্ষায় বর্তমান কর্মীরা

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ প্রশাসনিক ও আইনি জটিলতার আবহে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বকেয়া মহার্ঘ ভাতা (Pending DA) প্রদানের প্রথম ধাপ কার্যকর করল রাজ্য। অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া ডিএ-র টাকা আপাতত কেবল অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকদের দেওয়া হচ্ছে। শুক্রবার থেকেই এই অর্থ প্রদানের কাজ শুরু হয়েছে।

অবসরপ্রাপ্তরা টাকা পাওয়া শুরু করলেও, রাজ্য সরকারের বর্তমান কর্মরত কর্মীরা কবে নাগাদ তাঁদের বকেয়া ডিএ পাবেন, তা নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। রাজ্যের অর্থ দপ্তর সূত্রে এবিষয়ে এখনও কোনো নিশ্চিত সময়সীমা জানানো হয়নি। তবে নবান্ন (Nabanna) সূত্রের খবর, আগামী ১ জুন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মচারী সংগঠনগুলির একটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। এই বৈঠকের পর বর্তমান কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত জট কিছুটা পরিষ্কার হতে পারে বলে আশা করা হচ্ছে।

ডিএ মামলার বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টের (Supreme Courtroom) বিচারাধীন। গত বুধবার শীর্ষ আদালতে এই মামলার শুনানিতে রাজ্য সরকারের কাছে বকেয়া মেটানোর অগ্রগতি জানতে চাওয়া হয়। রাজ্য সরকার আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছে। আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে। আদালত রাজ্যকে নির্দেশ দিয়েছে, তার আগেই যেন ডিএ সংক্রান্ত যাবতীয় তথ্য ও অগ্রগতির ‘স্টেটাস রিপোর্ট’ জমা দেওয়া হয়। আইনি লড়াই ও প্রশাসনিক বৈঠকের এই সন্ধিক্ষণে এখন সরকারি কর্মীদের নজর যে ১ জুনের বৈঠকের দিকেই, সে কথা বলাই বাহুল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *