Partha Pratim Roy | এসআইআর থেকে বিধানসভা নির্বাচন, বাদ গেল না পর্যটন! কোঅর্ডিনেট পার্থপ্রতিমের ‘বাণে’ কোণঠাসা বিজেপি?

Partha Pratim Roy | এসআইআর থেকে বিধানসভা নির্বাচন, বাদ গেল না পর্যটন! কোঅর্ডিনেট পার্থপ্রতিমের ‘বাণে’ কোণঠাসা বিজেপি?

শিক্ষা
Spread the love


চ্যাংরাবান্ধা: মেখলিগঞ্জ বিধানসভায় কোঅর্ডিনেটরের পদের দায়িত্ব পাওয়ার পর প্রথমবার চ্যাংরাবান্ধা পরিদর্শনে এলেন তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় (Partha Pratim Roy)। সোমবার মেখলিগঞ্জ বিডিও অফিসে সামনে তৃণমূলের এসআইআর (SIR) সহায়তা কেন্দ্রে স্থানীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর মন দিয়ে শুনলেন ভোটার তালিকা সংশোধন ইস্যুতে সাধারণ মানুষের নানান অভিযোগ।

পার্থপ্রতিম বলেন, ‘এসআইআর নিয়ে রোজ নতুন নতুন নিয়ম বের করে নির্বাচন কমিশন। এরফলে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে। বিশেষ করে কোচবিহারের (Cooch Behar) রাজবংশী সম্প্রদায়ের মানুষ খুব সমস্যায় পড়েছেন। এনিয়ে আমাদের মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে চিঠি করেছেন। বিজেপি বলছে বাংলাদেশের রোহিঙ্গারা বাদ যাবে এসআইআরে। আর কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে এসআইআরে সবচাইতে বেশি হিন্দু সম্প্রদায়ের মানুষ ডাক পাচ্ছেন।’

পাশাপাশি বিধানসভা নির্বাচন (Meeting Election 2026) নিয়ে তাঁর ভবিষ্যৎবাণী, ‘কোচবিহার জেলায় নয়টা আসন পাবে তৃণমূল।  বিজেপির বেশকিছু আসনে জামানত জব্দ হবে। বিজেপির প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক প্রামানিক শুকটাবাড়িকে বাংলাদেশ বলেছেন অথচ তিনি নিজে ভারতীয় কিনা এনিয়ে সংসদে আজ থেকে চার বছর আগে প্রশ্ন তোলেন অসমের রাজ্যসভার সংসদ রিপুন বরা। আগে এটা নিষ্পত্তি হোক তার পর ও বক্তব্য দিক। মানুষ সব দেখছেন। জবাব দেবে ভোট বাক্সে।’

রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি মেখলিগঞ্জের পর্যটনের দিকেও নজর দেবেন বলে আশ্বাস দেন পার্থপ্রতিম। তিনি বলেন, ‘তিনবিঘা কাছে কুচলিবাড়ি অবধি বাস চালিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের লাভ তেমন হয়নি বলে তা বন্ধ হয়। আবার নতুন করে বাস চালানোর উদ্যোগ নেব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *