পারডুবি: আট দফা দাবির ভিত্তিতে ব্লক কৃষি দপ্তরে বিক্ষোভ মিছিল করে স্মারকলিপি প্রদান করল সিপিএমের শাখা সংগঠন সারা ভারত কৃষক সভার মাথাভাঙ্গা ২ ব্লক কমিটি। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অতি দ্রুত রাসায়নিক সার ও বীজের কালোবাজারি বন্ধ করে সরকার নির্ধারিত মূল্যে সার ও বীজ সরবরাহ করা, নদী ভাঙ্গন এলাকায় দ্রুত বাঁধ নির্মাণ করা, বন্যায় যে সমস্ত বাঁধ ভেঙ্গে গেছে সেগুলি ফের নির্মাণ করা, বন্যা পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজ ও কীটনাশক দেওয়া ইত্যাদি।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্য তথা সিপিএম নেতা অনন্ত রায়, সংগঠনের জেলা সম্পাদক আকিক হাসান, ব্লক কমিটির সম্পাদক প্রদীপ কুমার রায় প্রমুখ। মাথাভাঙ্গা ২ ব্লক কৃষি দপ্তরের আধিকারিক ড: মলয় কুমার মণ্ডল বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
