Papaya | স্বাস্থ্যগুণে ঠাসা পেঁপেও হতে পারে বিপদের কারণ! কাদের জন্য এই ফল নিষিদ্ধ?

Papaya | স্বাস্থ্যগুণে ঠাসা পেঁপেও হতে পারে বিপদের কারণ! কাদের জন্য এই ফল নিষিদ্ধ?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুস্থ থাকতে এবং শরীরকে টক্সিনমুক্ত রাখতে পাকা পেঁপের জুড়ি মেলা ভার (Papaya)। হজমের সমস্যা মেটানো থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো— চিকিৎসকরা বরাবরই পেঁপে খাওয়ার পরামর্শ দেন। কিন্তু মুদ্রার উলটো পিঠও আছে। সবার শারীরিক অবস্থার জন্য এই ফল সমান উপকারী নয়। জেনে নিন, হিতে বিপরীত এড়াতে কাদের খাদ্যতালিকা থেকে পেঁপে বাদ দেওয়া জরুরি।

হৃদরোগীদের সতর্কতা

পেঁপেতে থাকা সায়ানোজেনিক যৌগ শরীরে সামান্য পরিমাণে হাইড্রোজেন সায়ানাইড উৎপন্ন করে। সাধারণ মানুষের ক্ষতি না হলেও, যাঁদের হৃদস্পন্দন অনিয়মিত বা হার্টের অন্য সমস্যা আছে, তাঁদের জন্য এটি জটিলতা তৈরি করতে পারে।

অ্যালার্জিজনিত সমস্যা

যাঁদের ল্যাটেক্সে অ্যালার্জি আছে, তাঁদের ক্ষেত্রে পেঁপে খেলে ‘ল্যাটেক্স-ফ্রুট সিনড্রোম’ হতে পারে। এর ফলে ত্বকে র‍্যাশ, চুলকানি বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেওয়া অস্বাভাবিক নয়।

অন্তঃসত্ত্বা মহিলা

গর্ভাবস্থায় পেঁপে খাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কাঁচা বা আধা পাকা পেঁপেতে থাকা ‘ল্যাটেক্স’ জরায়ু সংকোচনের কারণ হতে পারে। এছাড়া পেঁপের ‘পাপাইন’ এনজাইম ভ্রূণের ক্ষতি করে এবং প্লাসেন্টায় রক্তক্ষরণের আশঙ্কা বাড়িয়ে দেয়, যা গর্ভপাতের ঝুঁকি তৈরি করে।

কিডনির পাথর

পেঁপেতে প্রচুর ভিটামিন সি থাকে, যা শরীরে অক্সালেটে রূপান্তরিত হয়। অতিরিক্ত অক্সালেট ক্যালশিয়ামের সঙ্গে মিশে ‘ক্যালশিয়াম অক্সালেট’ পাথর তৈরি করে। ফলে যাঁদের কিডনিতে পাথরের সমস্যা রয়েছে, তাঁদের পেঁপে এড়িয়ে চলাই শ্রেয়।

উচ্চ রক্তশর্করা

ডায়াবিটিস বা প্রি-ডায়াবিটিস থাকলে পেঁপে বুঝে খাওয়া উচিত। এর গ্লাইসেমিক ইনডেক্স বেশি হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে। তাই ডায়েটে পেঁপে রাখার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *