Pallavi Joshi | ‘দ্য বেঙ্গল ফাইলস’, চরমে শাশ্বত-পল্লবীর দ্বন্দ্ব!

Pallavi Joshi | ‘দ্য বেঙ্গল ফাইলস’, চরমে শাশ্বত-পল্লবীর দ্বন্দ্ব!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির মুক্তি নিয়ে চাপানউতোরের মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেত্রী পল্লবী যোশী। ছবিটির অন্যতম প্রধান অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় সম্প্রতি দাবি করেছেন যে, তিনি ছবির পুরো চিত্রনাট্য সম্পর্কে অবগত ছিলেন না। এর পরেই শাশ্বতকে মিথ্যাবাদী বলে সরাসরি আক্রমণ করেছেন ছবির পরিচালক-পত্নী পল্লবী।

শাশ্বতের মন্তব্যে ক্ষুব্ধ পল্লবী যোশী বলেন, “শাশ্বত চট্টোপাধ্যায় একজন মিথ্যাবাদী। তাঁর ওপর কোনও চাপ আছে, যার কারণে তিনি ছবি থেকে দূরত্ব বজায় রাখছেন।” তিনি আরও কটাক্ষ করে বলেন, “একটু পুরুষ মানুষ হয়ে উঠুন এবং আমাদের ছবি নিয়ে বাজে কথা বলা বন্ধ করুন।”পল্লবীর অভিযোগ, শাশ্বত পুরো চিত্রনাট্য জানতেন। শুধুমাত্র কিছু চরিত্রের বদলে যাওয়া নাম সম্পর্কে অবগত ছিলেন না তিনি।

সম্প্রতি ছবির পরিচালক শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি নেপথ্য দৃশ্যের ভিডিও প্রকাশ করেন। সেখানে শাশ্বতকে পরিচালকের ভূয়সী প্রশংসা করতে এবং ছবির চিত্রনাট্য যে পর্যাপ্ত ইতিহাস ঘেঁটে তৈরি হয়েছে, সেকথা বলতে শোনা যায়। এই ভিডিও প্রকাশের পর শাশ্বতের নীরবতা আরও রহস্য বাড়িয়েছে। এই বিষয়ে শাশ্বতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও উত্তর পাওয়া যায়নি। প্রসঙ্গত, বর্তমানে তিনি রাজ চক্রবর্তীর ‘হোক কলরব’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *