Pakistan VS Sri Lanka | ৬৪ রানের জয় না কি ১৩.১ ওভারে লক্ষ্যপূরণ? পাকিস্তানের সেমিফাইনালের সামনে এখন কঠিন অগ্নিপরীক্ষা

Pakistan VS Sri Lanka | ৬৪ রানের জয় না কি ১৩.১ ওভারে লক্ষ্যপূরণ? পাকিস্তানের সেমিফাইনালের সামনে এখন কঠিন অগ্নিপরীক্ষা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, তা আরও একবার প্রমাণিত হলো শুক্রবার। কলম্বোয় ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ডের হারের পর নাটকীয় মোড় নিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের সমীকরণ (T20 World Cup Semifinal Equation)। কিউয়িরা হেরে যাওয়ায় সুপার এইট গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে আটকে রইল। আর এর ফলেই কার্যত খাদের কিনারা থেকে ফিরে আসার সুযোগ পেল পাকিস্তান (Pakistan VS Sri Lanka)। শনিবার শ্রীলঙ্কাকে হারালেই সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে নিউজিল্যান্ডের সমকক্ষ হতে পারেন সলমন আঘারা। তবে পয়েন্ট সমান হলেও বাধা হয়ে দাঁড়িয়েছে ‘নেট রান রেট’।

বর্তমানে নিউজিল্যান্ডের রান রেট +১.৩৯০, যেখানে পাকিস্তানের রান রেট -০.৪৬১। অর্থাৎ, কিউয়িদের পিছনে ফেলে শেষ চারে জায়গা করে নিতে গেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেবল জয় নয়, এক বিশাল ব্যবধানের জয় প্রয়োজন পাকিস্তানের।

সেমিফাইনালের জটিল অঙ্ক: হিসেব বলছে, শনিবার পাকিস্তান যদি প্রথমে ব্যাট করে, তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে অন্তত ৬৪ রানের ব্যবধানে জয় পেতে হবে। অন্যদিকে, যদি শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে কোনো লক্ষ্যমাত্রা দেয়, তবে সেই রান পাকিস্তানকে টপকাতে হবে মাত্র ১৩.১ ওভারের মধ্যে। এই দুই শর্তের যেকোনো একটি পূরণ করতে পারলেই রান রেটে নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে পাকিস্তান। অন্যথায়, পয়েন্ট সমান হলেও রান রেটের জোরে সেমিতে পৌঁছে যাবে ব্ল্যাক ক্যাপসরা।

এই কঠিন চ্যালেঞ্জ সামনে থাকলেও পাকিস্তানের সলমন আঘা কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী। শুক্রবার তিনি বলেন, “আমরা শ্রীলঙ্কাকে হারানোর ব্যাপারে আশাবাদী। জানি আমাদের ভাগ্য এখন অন্যের হাতে এবং আমাদের ভাগ্য সুতোয় ঝুলছে। তবে পাকিস্তান দলের ক্ষমতা রয়েছে বিশ্বকাপে আরও বড় কিছু করার। আমরা আপাতত নিজেদের সেরা খেলাটা খেলতেই ফোকাস করছি।”

শনিবারের এই হাই-ভোল্টেজ ম্যাচে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে। পাকিস্তান কি পারবে গাণিতিক অসম্ভবকে সম্ভব করতে, নাকি কিউয়িরাই শেষ হাসি হাসবে? উত্তর মিলবে মাঠেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *