Pakistan Cricket Group | “গোটা বিশ্ব আমাদের দেখে হাসছে!” পাকিস্তানের ক্রিকেট পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য নির্বাচক আকিব জাভেদের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ইমাম উল-হকের চোট ঘিরে বিতর্ক, ইংল্যান্ডের মাটিতে দলের হতাশাজনক পারফরম্যান্স এবং মাঝপথে সাত ক্রিকেটারকে দেশে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত—সবমিলিয়ে প্রবল গন্ডগোলে জড়িয়ে পড়েছে পাকিস্তানি ক্রিকেট (Pakistan Cricket Group)। দলের এমন করুণ দশা দেখে তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের নির্বাচক কমিটির প্রধান আকিব জাভেদ। তাঁর সাফ কথা, দলের ধারাবাহিক ব্যর্থতার জেরে গোটা বিশ্বের কাছে হাসির পাত্র হতে হচ্ছে তাঁদের। একই সঙ্গে দলের অধিনায়ক বাবর আজমের টিম কম্বিনেশন ও দলের পরিচালনা সমিতির সিদ্ধান্ত নিয়েও বড়সড় প্রশ্ন তুলেছেন তিনি।

একটি সাক্ষাৎকারে মুখ খুলে আকিব জাভেদ আক্রমণ শানিয়েছেন দলের কৌশল ও স্কোয়াড নির্বাচনের বিরুদ্ধে। তাঁর আক্ষেপ, দলের প্রথম সাত ব্যাটারের মধ্যে কেউ বল করতে পারে না, অথচ দলে একজন কার্যকরী অলরাউন্ডার থাকা অত্যন্ত জরুরি। বিশেষ করে তরুণ পেসার উবেদ শাহের মতো বোলারকে দলে রাখার পক্ষে সওয়াল করে তিনি জানান, ঘণ্টায় ১৪০ কিমি বেগে বল করতে পারা একজন জোরে বোলার পুরো বোলিং আক্রমণকে বদলে দিতে পারে।

ফর্মে না থাকা সলমন আঘাকে বসানোর সিদ্ধান্তকে সমর্থন করলেও, মহম্মদ রিজওয়ানের জায়গায় ঘাজি ঘোরিকে সুযোগ দেওয়া উচিত ছিল বলে মত প্রকাশ করেন তিনি। দল পরিচালনা সমিতি যদি কঠোর সিদ্ধান্ত নিতে না পারে, তবে বড় ব্যবস্থা তো নেওয়া হবেই—এমন মন্তব্য করে আকিব বলেন, তাঁরা ইতিমধ্যেই সিরিজ হেরে গেছেন এবং লড়াইটুকুও করতে না পারায় গোটা বিশ্ব তাঁদের দেখে হাসছে।

দলের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নাক গলানোর অভিযোগ নিয়ে আকিব জাভেদের স্পষ্ট বক্তব্য, মাঝে মাঝে দলের কাজকর্মের স্বার্থে তাঁদের হস্তক্ষেপ করতেই হয়। তবে প্রথম একাদশ নির্বাচনে নির্বাচকরা সরাসরি কোনো ভূমিকা রাখতে চান না বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি। তাঁর কথায়, যখন পরিকল্পনার সঙ্গে মাঠের সিদ্ধান্তের মিল থাকে না, তখনই প্রথম একাদশ বা রণকৌশল নিয়ে কিছু বার্তা পাঠানো হয়।

পাশাপাশি, ইংল্যান্ডের মাটিতে চলমান সিরিজ হারের পর হঠাৎ কেন নতুন ও তরুণ সাত ক্রিকেটারকে সেখানে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার সপক্ষেও যুক্তি দিয়েছেন আকিব। তাঁর মতে, ইতিমধ্যেই সিরিজ হাতছাড়া হয়ে যাওয়ায় হারানোর আর কিছু নেই। তাই তরুণ প্রতিভাদের ইংল্যান্ডে পাঠানোয় কোনো ক্ষতি নেই, বরং এর মাধ্যমে বিশ্ব জানতে পারবে পাকিস্তানে কী ধরনের প্রতিভা লুকিয়ে রয়েছে। যে ক্রিকেটারদের দেশে ফেরত পাঠানো হচ্ছে, তাঁদের উদ্দেশ্যে আকিবের বার্তা—নিজের খেলা আরও উন্নত করে তবেই তাঁরা যেন আবার দলে কামব্যাক করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *