উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ করাচির মালির জেলে বন্দী ২২ জন ভারতীয় মৎসজীবীকে মুক্তি দিল পাকিস্তান। তাদের শাস্তির মেয়াদ সম্পূর্ণ হওয়ার পরেই মুক্তি দেওয়া হল এই ২২ জনকে। জনৈক সংবাদপত্র মালির জেলের সুপারিটেনডেন্ট আরশাদ শা-র বিবৃতি উল্লেখ করে জানিয়েছে যে, ওই ভারতীয় মৎসজীবীরা আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন।
এই প্রসঙ্গে আত্তারি-ওয়াঘা সীমান্তের প্রটোকল অফিসার অরুনপাল সিং বলেন, “পাকিস্তান আজ ২২ জন ভারতীয় মৎসজীবীকে মুক্তি দিয়েছে, যাদের ২০২১-২২ সালে গ্রেপ্তার করা হয়েছিল। এদের মধ্যে ১৮ জন গুজরাত, ৩ জন দিউ এবং ১ জন উত্তরপ্রদেশের বাসিন্দা।”
