Odisha | আইনরক্ষকই যখন ভক্ষক! ধর্ষণের চেষ্টার অভিযোগে ওডিশায় মর্মান্তিক পরিণতি পুলিশ কর্মীর

Odisha | আইনরক্ষকই যখন ভক্ষক! ধর্ষণের চেষ্টার অভিযোগে ওডিশায় মর্মান্তিক পরিণতি পুলিশ কর্মীর

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওডিশায় এক মহিলাকে উত্ত্যক্ত করা এবং ধর্ষণের (Rape Case) চেষ্টার অভিযোগে এক রেলপুলিশ (GRP) কনস্টেবলকে পিটিয়ে মারল উত্তেজিত জনতা। বৃহস্পতিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওডিশার ভুবনেশ্বর সংলগ্ন এলাকায়। মৃত কনস্টেবল পেশায় একজন জিম প্রশিক্ষকও ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় ইতিম্যধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ (Police)

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ এক বন্ধুর সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন ওই কনস্টেবল। সেই সময় দুই তরুণী স্কুটিতে করে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, ওই কনস্টেবল তরুণীদের উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন এবং তাঁদের স্কুটিতে ধাক্কা মারেন। তরুণীরা রাস্তায় পড়ে গেলে এক তরুণীকে তিনি শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। আক্রান্ত তরুণী চিৎকার করে পথচলতি মানুষকে বিষয়টি জানালে, অভিযুক্ত ব্যক্তি স্থানীয়দের সঙ্গেও দুর্ব্যবহার শুরু করেন।

এর পরেই জনরোষ আছড়ে পড়ে ওই কনস্টেবলের (GRP Constable Lynched) ওপর। উত্তেজিত জনতা তাঁকে ধরে প্রথমে হাত-পা বেঁধে একটি বাঁশে ঝুলিয়ে দেয়। এরপর সেই অবস্থায় তাঁকে গোটা এলাকা ঘোরানো হয় এবং চলে বেধড়ক মারধর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধারের চেষ্টা করলেও গ্রামবাসীদের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়। শেষ পর্যন্ত পুলিশের সামনেই গণপিটুনিতে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *