ODI World Cup 2027 | ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে তুঙ্গে উন্মাদনা! মাত্র ১২ দিনে ১.৫ কোটির বেশি টিকিটের আবেদন, জানাল আইসিসি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ২ অক্টোবর থেকে আফ্রিকান মহাদেশে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের (ICC Males’s Cricket World Cup) জাঁকজমকপূর্ণ আসর। খেলা শুরু হতে এখনও প্রায় এক বছর বাকি থাকলেও, ক্রিকেটপ্রেমীদের মধ্যে টিকিট পাওয়ার উন্মাদনা ইতিমধ্যেই তুঙ্গে পৌঁছেছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ODI World Cup 2027) প্রকাশিত তথ্য অনুযায়ী, সূচি ঘোষণার মাত্র ১২ দিনের মধ্যেই বিশ্বজুড়ে টিকিটের জন্য জমা পড়েছে ১.৫ কোটিরও বেশি আবেদন!

চলতি বছরের ১ অক্টোবর ২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ও আয়োজক দেশের নাম ঘোষণা করে আইসিসি। আগামী বছর ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়ার মাটিতে যৌথভাবে অনুষ্ঠিত হবে এই মেগা টুর্নামেন্ট।

সূচি প্রকাশের পরপরই অনলাইনে বিশ্বজুড়ে চালুর হওয়া ব্যালট রেজিস্ট্রেশনের চিত্র তুলে ধরে আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বজুড়ে মোট ১৪২টি দেশ থেকে ৪৪,২৩,৪১৭টি ব্যালট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন ম্যাচের টিকিটের জন্য প্রাথমিক আবেদন জমা পড়েছে ১,৫০,৮৩,৭৫২টি।

আইসিসির নিয়ম অনুযায়ী, একজন ক্রিকেটপ্রেমী একটি নির্দিষ্ট ম্যাচের জন্য কেবল একটিই টিকিটের আবেদন করতে পারবেন, তবে তিনি পৃথকভাবে একাধিক ম্যাচের টিকিটের জন্য আবেদন জানাতে পারেন। এই কারণেই মোট আবেদনের সংখ্যা ব্যালট রেজিস্ট্রেশনের চেয়ে অনেকটাই বেশি।

আইসিসি জানিয়েছে, ব্যালট রেজিস্ট্রেশনের সময়সীমা রয়েছে আগামী ২১ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। তবে টিকিটের যা মোট সংখ্যা, তার চেয়ে টিকিটের আবেদনের সংখ্যা বহুগুণ বেশি হওয়ায় শেষ পর্যন্ত লটারির (Poll Lottery) মাধ্যমেই ভাগ্য নির্ধারণ করা হবে। যাঁরা লটারিতে মনোনীত হবেন, তাঁদের ইমেল মারফৎ জানিয়ে দেওয়া হবে এবং পরবর্তী ধাপে তাঁরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারবেন।

২০২৩ সালে দেশের মাটিতে ফাইনালে অপরাজিত থেকে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, ২০২৭ সালের একদিনের বিশ্বকাপই হতে চলেছে ভারতীয় দলের দুই প্রধান কাণ্ডারী রোহিত শর্মা ও বিরাট কোহলির ক্রিকেট কেরিয়ারের শেষ বিশ্বকাপ। ক্রিকেট কেরিয়ারের অন্তিমলগ্নে প্রিয় তারকাদের বিশ্বজয়ের মহারণে শেষবারের মতো সাক্ষী থাকতেই বিশ্বজুড়ে এই নজিরবিহীন টিকিটের হুড়োহুড়ি বলে মনে করছে ক্রিকেট মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *