North Bengal tourism | পর্যটকদের পথ দেখাতে আট জেলায় তথ্যকেন্দ্র, উত্তরের পর্যটনে বিশেষ পুলিশি ব্যবস্থা

North Bengal tourism | পর্যটকদের পথ দেখাতে আট জেলায় তথ্যকেন্দ্র, উত্তরের পর্যটনে বিশেষ পুলিশি ব্যবস্থা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


সানি সরকার, শিলিগুড়ি: হোমস্টে বুকিং করে বাতিল করায় এক পর্যটক টাকা পাচ্ছিলেন না। বিষয়টি জানতে পেরে পুলিশ হস্তক্ষেপ করায় ওই পর্যটক ফেরত পেয়েছেন টাকা। দার্জিলিং বেড়াতে গিয়ে একজনকে টাকা দিয়ে প্রতারিত হতে হয়েছিল একটি পর্যটক দলকে। যদিও পুলিশি তৎপরতায় ওই দলটি টাকা পেয়েছে। দুটি ঘটনাই পর্যটন মহলে আশার আলো দেখাচ্ছে।

উত্তরের পর্যটন (North Bengal tourism) ‘চাঁদের পাহাড়’। কিন্তু এখানে বেড়াতে এসে প্রায়শই নানা দুর্ভোগের মুখে পড়ার পাশাপাশি প্রতারণার শিকার হতে হয় পর্যটকদের। ‘পুলিশে জানিয়ে কিছু হবে না’, নিজেদের নানা অভিজ্ঞতায় এই ধারণা থেকে অধিকাংশ পর্যটক চুপ থেকে বাড়ি চলে যান। কিন্তু অবস্থার বদল যে ঘটেছে, তা উপরের ওই দুটি ঘটনাতেই স্পষ্ট। একজন পর্যটককে যাতে আর ভুঁইফোঁড় সংস্থার প্রতারণার শিকার হতে না হয়, সেদিকে লক্ষ রেখে এবার পর্যটনের ক্ষেত্রে আলাদা পুলিশি ব্যবস্থায় জোর দিচ্ছে রাজ্যের পর্যটন দপ্তর। উত্তরবঙ্গের আট জেলায় ১০০টি ইনফরমেশন সেন্টার বা তথ্যকেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে পর্যটন দপ্তর। ওই সেন্টারগুলিতেই থাকবে পরামর্শের পাশাপাশি অভাব-অভিযোগ জানানোর বিশেষ ব্যবস্থা।

উত্তরবঙ্গে (North Bengal) বেড়াতে এসে কোথায় যাবেন বা থাকবেন, তা নির্দিষ্টভাবে জানা না থাকার জন্য অনেক ক্ষেত্রেই বিভ্রান্ত হওয়ার পাশাপাশি পর্যটকদের প্রতারণার শিকার হতে হয়। এই সমস্যা দূর করতেই মূলত ইনফরমেশন সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত। উত্তরবঙ্গে যে ১০০টি সেন্টার গড়ে তোলা হচ্ছে, তার প্রতিটি হবে একই ধরনের দ্বিতল। গ্রাউন্ড ফ্লোরে থাকবে বিশ্রাম নেওয়ার জায়গার পাশাপাশি পর্যটন দপ্তরের ডেস্ক। এখান থেকেই পর্যটকরা আশপাশ এলাকার যাবতীয় তথ্য পাবেন। ডেস্টিনেশন, বিভিন্ন এলাকায় যাওয়ার ক্ষেত্রে গাড়িভাড়া এবং হোটেল অনুযায়ী সেখানে রাত কাটাবার ক্ষেত্রে টাকা খরচের বিষয়টি। ফার্স্ট ফ্লোরে থাকবে ক্যাফেটেরিয়া। অর্থাৎ অলস সময় কাটানোর সুযোগ পাবেন পর্যটকরা। তবে আট জেলায় কোথায় কতটা ইনফরমেশন সেন্টার গড়ে তোলা হবে, তা এখনও নির্দিষ্ট হয়নি। তবে প্রতিটি জেলায় ন্যূনতম যে আটটি এমন কেন্দ্র গড়ে তোলা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রগুলি হবে বিভিন্ন ডেস্টিনেশনের পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে। এমন একটি কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর খরচ করবে ৭৫ লক্ষ টাকা।

ইনফরমেশন সেন্টারগুলি যেমন পর্যটকদের সঠিক পথ দেখাবে, তেমনই স্থানীয় এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করবে। পর্যটনমন্ত্রী শংকর ঘোষ (Shankar Ghosh) বলছেন, ‘আমাদের লক্ষ্য বাংলার পর্যটনকে বিশ্বের সর্বত্র নতুনভাবে ছড়িয়ে দেওয়া। ওই লক্ষ্যেই ইনফরমেশন সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত। একজন পর্যটক যাতে ভুল পথে পরিচালিত না হন, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে, থাকবে ব্যবস্থা।’ প্রশিক্ষণপ্রাপ্ত গাইডদের নতুন করে প্রশিক্ষণ দিয়ে যদি কেন্দ্রগুলিতে নিযুক্ত করা হয়, তবে উত্তরের পর্যটন নতুন পথ দেখবে বলে মনে করেন পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *