Noida | সুপারনোভা বিল্ডিংয়ের ৪৩ তলা থেকে লাফ যুবকের, দুই টুকরো হল দেহ!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ উত্তরপ্রদেশের নয়ডার (Noida) সেক্টর ৯৪-এ অবস্থিত সুপারনোভা সোসাইটির (Supernova Society) স্পাইরা টাওয়ারের ৪৩ তলা থেকে লাফ দিয়ে আত্মঘাতী হয়েছেন এক যুবক। আর্থিক অনটন ও মানসিক অবসাদের জেরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃত যুবকের নাম সম্ভব জৈন (৩৫), তিনি হরিয়ানার মানেসরের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্ভব জৈন গত শুক্রবার অনলাইন বুকিং করে একদিনের জন্য একা ওই হাইরাইজ বিল্ডিংয়ের একটি এয়ারবিএনবি (Airbnb)-তে এসে উঠেছিলেন। শনিবার সকালে হঠাৎই তিনি ৪৩ তলার ব্যালকনির রেলিং টপকে বাইরের কার্নিশে চলে যান। নিচ থেকে পথচলতি মানুষ ও স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং সিকিউরিটি গার্ডদের খবর দেন। এমনকি ঘটনাস্থলে এসির কাজ করতে আসা একটি টিমও তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে তিনি নিচে লাফ দেন।

উচ্চতা এতটাই বেশি ছিল যে, পতনের অভিঘাত ছিল ভয়াবহ। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই যুবকের দেহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নয়ডা থানা পুলিশ এবং ফরেনসিক দল। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন সম্ভব। তিনি ভারী ঋণ ও আর্থিক সংকটের কারণে তীব্র মানসিক চাপে ভুগছিলেন। তিনি তাঁর বাবাকেও একটি মেসেজ পাঠিয়েছিলেন বলে জানা গেছে।

The put up Noida | সুপারনোভা বিল্ডিংয়ের ৪৩ তলা থেকে লাফ যুবকের, দুই টুকরো হল দেহ! appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *