New Delhi presses Moscow to take motion

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


রাশিয়ার সেনাবাহিনীর হয়ে এখনও কাজ করছেন ৫৫ জন ভারতীয়। এমনটাই জানাল সরকার। তাঁদের দ্রুত দেশে ফেরাতে মস্কোকে আর্জি জানিয়েছে নয়াদিল্লি। সম্প্রতি রুশ-ভারত কনসুলেটিভ কমিটির বৈঠকেও নয়াদিল্লি বিষয়টিকে জোরালভাবে তুলে ধরেছে বলে খবর।

ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, এখনও পর্যন্ত ১৪০ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরানো হয়েছে। তবে এখনও ৫৫ জন ভারতীয় রুশ সেনাবাহিনীতে কর্মরত। বর্তমানে তাঁরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, তা জানতে রুশ কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগে রয়েছি। যে সমস্ত অসাধু দালালদের মাধ্যমে তাঁরা রাশিয়ায় গিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, অসাধু দালালদের বিরুদ্ধে মস্কোকেও কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে ভারত। গত মাসে ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি একটি পরিসংখ্যান দিয়েছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন, রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগ হওয়া ২২৭ জন ভারতীয়ের মধ্যে ১৩৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে ৫১ জনের।

আরও পড়ুন:

ভালো চাকরি, মোটা টাকার বেতনের প্রতিশ্রুতি দিয়ে ভারতীয়দের রাশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ। এরপর মস্কোর মাটিতে পা রাখতেই তাঁদের সেনাবাহিনীতে ভর্তি করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। বিষয়টি নিয়ে ভারত সরকার নাগরিকদের বারবার সতর্ক করেছে। বিশেষ করে রাশিয়ায় চাকরির নামে কোনও সন্দেহজনক এজেন্ট বা সংস্থার ফাঁদে না পড়ার জন্য বারবার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *