Noida । বিয়ের শোভাযাত্রায় চলল গুলি! মৃত আড়াই বছরের শিশু

Noida । বিয়ের শোভাযাত্রায় চলল গুলি! মৃত আড়াই বছরের শিশু

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিয়ের শোভাযাত্রায় গুলি চালানোর ঘটনায় মৃত্যু হল এক আড়াই বছরের শিশুর! রবিবার রাত ১০ টা নাগাদ এমনই ঘটনা ঘটার অভিযোগ উঠেছে নয়ডার আগাহপুর গ্রামে(Agahpur village)। পুলিশ সূত্রের খবর,স্থানীয় বালভীর সিংয়ের(Balveer Singh) বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই ঘটনাটি ঘটে যখন বিয়ের শোভাযাত্রায় হ্যাপি নামের এক ব্যাক্তি ওপেন ফায়ার করে। সেই সময় নিজেদের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বিয়ের শোভাযাত্রাটি দেখছিলেন বিকাশ শর্মা(Vikas Sharma) এবং তাঁর পরিবার। তখনই গুলিটি এসে লাগে বিকাশের আড়াই বছরের শিশুর গায়ে। দ্রুত শিশুটিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই প্রসঙ্গে পুলিশের ডেপুটি কমিশনার রাম বদন সিং জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *