Noapara | গণনার ১২ ঘণ্টা আগে রাস্তায় ভিভিপ্যাট স্লিপ! নোয়াপাড়ার নথি মধ্যমগ্রামে এল কীভাবে?

Noapara | গণনার ১২ ঘণ্টা আগে রাস্তায় ভিভিপ্যাট স্লিপ! নোয়াপাড়ার নথি মধ্যমগ্রামে এল কীভাবে?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভাগ্য নির্ধারণের আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। কিন্তু তার আগেই ইভিএম নিরাপত্তা ও নির্বাচন কমিশনের নজরদারি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল একটি চাঞ্চল্যকর ঘটনা। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় উদ্ধার হল নোয়াপাড়া (Noapara) বিধানসভা কেন্দ্রের ভিভিপ্যাট (VVPAT) স্লিপ। গণনার দোরগোড়ায় দাঁড়িয়ে এমন ঘটনায় ভোট জালিয়াতির অভিযোগ তুলে সরব হয়েছে ঘাসফুল শিবির।

অভিযোগের সূত্রপাত মধ্যমগ্রাম (Madhyamgram) বিধানসভার নীলগঞ্জ সুভাষনগর এলাকার একটি পেট্রল পাম্পের সামনে থেকে। তৃণমূল কর্মীদের দাবি, তাঁরা রাস্তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় বেশ কিছু ভিভিপ্যাট স্লিপ পড়ে থাকতে দেখেন। ওই স্লিপগুলিতে নাকি নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথের প্রার্থীর নাম ও প্রতীক স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ঘটনাকে কেন্দ্র করে নোয়াপাড়ার রাজনৈতিক সমীকরণ মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে।

নির্বাচনী আইন অনুযায়ী, ভোট দেওয়ার পর সাত সেকেন্ডের জন্য ভিভিপ্যাট স্লিপটি দৃশ্যমান থাকে এবং পরে তা স্বয়ংক্রিয়ভাবে যন্ত্রের ড্রপবক্সে পড়ে যায়। গণনার দিন নিয়মমাফিক প্রতিটি বিধানসভার পাঁচটি বুথের স্লিপ মিলিয়ে দেখা হয়। সেই নথি গণনার কয়েক ঘণ্টা আগে রাস্তায় পাওয়া যাওয়াটা কোনোভাবেই স্বাভাবিক নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উদ্ধার হওয়া স্লিপগুলি কি আসল নাকি নিছকই কোনো কারসাজি? নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বয়ান পাওয়া যায়নি। তবে গণনার ঠিক আগে এই ঘটনায় উত্তেজনার পারদ চড়েছে। ভোটগণনা শুরুর আগেই নোয়াপাড়ার এই ‘স্লিপ-রহস্য’ কি কমিশনের নিরপেক্ষতাকে কাঠগড়ায় তুলবে? উত্তর খুঁজছে আমজনতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *