India vs Eire | পিচকে দুষে পার পাওয়া যাবে কি? সিরিজ হেরে অধিনায়ক শ্রেয়সের সাফাইয়ে বিরক্ত ভারতীয় ক্রিকেট মহল

India vs Eire | পিচকে দুষে পার পাওয়া যাবে কি? সিরিজ হেরে অধিনায়ক শ্রেয়সের সাফাইয়ে বিরক্ত ভারতীয় ক্রিকেট মহল

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে যাত্রাটা মোটেও সুখকর হলো না শ্রেয়স আয়ারের। প্রথম সিরিজেই আয়ারল্যান্ডের কাছে হার এবং টানা দুটি ম্যাচ হেরে চুনকামের লজ্জা সহ্য করতে হলো বিশ্বচ্যাম্পিয়নদের (India vs Eire)। হারের পর শ্রেয়সের পিচ সংক্রান্ত মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক।

রবিবার আয়ারল্যান্ডের কাছে মাত্র ১ রানে হারের পর শ্রেয়স বলেন, “আমরা পিচ বুঝতে ভুল করেছি। আয়ারল্যান্ড পেশাদারিত্ব দেখিয়েছে এবং এই কন্ডিশনে কী ভাবে খেলতে হয় তা তারা জানত। ব্যাটিং ব্যর্থতার কারণেই আমাদের এই হারের মুখ দেখতে হয়েছে।” তবে অধিনায়ক হিসেবে তাঁর এই পিচ-তত্ত্বকে ভালো চোখে দেখছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করা কিংবা দিল্লি ও পঞ্জাবকে ফাইনালে তোলার অভিজ্ঞতাসম্পন্ন শ্রেয়সকে কেন অধিনায়ক করা হয়েছিল, তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠছে। সূর্যকুমার যাদবকে সরিয়ে শ্রেয়সকে দায়িত্ব দেওয়ার প্রধান কারণ ছিল সূর্যর অফ-ফর্ম। অথচ আশ্চর্যের বিষয় হলো, দেশকে এশিয়া কাপ ও বিশ্বকাপ জিতিয়ে আসা সূর্যকুমার অধিনায়ক হিসেবে একটি সিরিজও হারেননি। সেই জায়গায় শ্রেয়সের প্রথম দুটি ম্যাচেই হার ভারতের ক্রিকেট মহলে হতাশাজনক বার্তা দিল।

অধিনায়ক হিসেবে নিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ হেরে ঋষভ পন্তের লজ্জার রেকর্ডের তালিকায় নাম লেখালেন শ্রেয়স। শুধু অধিনায়কত্বেই নয়, ব্যাট হাতেও ব্যর্থ তিনি। দু’টি ম্যাচেই তিনি রান পাননি। এই পরিস্থিতিতে আগামী ইংল্যান্ড সিরিজ শ্রেয়সের জন্য হয়ে উঠতে চলেছে অ্যাসিড টেস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে রান না পেলে শ্রেয়সের অধিনায়কত্ব যে প্রবল চাপের মুখে পড়বে, তা বলাই বাহুল্য।

বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক হিসেবে ভারতের মতো শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়া বড় চ্যালেঞ্জ। তবে শুরুর ব্যর্থতা কাটিয়ে শ্রেয়স আয়ার কতটা ঘুরে দাঁড়াতে পারেন, এখন সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *