Nisith Pramanik | প্রাণনাশের উদ্দেশ্যেই হামলা! তৃণমূলকে দুষে অভিযোগ নিশীথের

Nisith Pramanik | প্রাণনাশের উদ্দেশ্যেই হামলা! তৃণমূলকে দুষে অভিযোগ নিশীথের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


কোচবিহার: প্রাণনাশের উদ্দেশ্যেই দিনহাটায় (Dinhata) তাঁর উপরে হামলা করা হয়েছে। বৃহস্পতিবার এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। তিনি জানান, কোনও রাজনৈতিক কর্মসূচি নয় তিনি আদালতের কাজেই সেখানে গিয়েছেন। আদালত চত্বরে যেখানে মানুষের সবচেয়ে নিরাপদ থাকার কথা সেখানে গিয়ে কী করে তৃণমূল আক্রমণ করতে পারে?। তৃণমূলের আত্মবিশ্বাস এতটাই কমে গিয়েছে, যে তাঁরা ভয় দেখিয়ে নির্বাচনি বৈতরণী পার হতে চাইছে। তাঁর উপরে যেভাবে পাথর ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে, বুলেটপ্রুফ গাড়ি না হলে গাড়ির কাঁচ ভাঙত বা জখম হওয়ার সম্ভাবনা থাকত বলে জানিয়েছেন নিশীথ। যেভাবে আইনশৃঙ্খলা বারবার ভেঙে পড়ছে তা অত্যন্ত লজ্জার বলেও মন্তব্য করেন নিশীথ। প্রাক্তন মন্ত্রীর অভিযোগ, পুলিশ নির্বাক। পুলিশকে সঙ্গে নিয়েই হামলা চালানো হচ্ছে।

২০১৮ সালে দিনহাটায় আবু মিয়াঁ নামে এক তৃণমূল কর্মীর হত্যার মামলায় দিনহাটা মহকুমা আদালতে গিয়েছিলেন নিশীথ। সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ও ডিম ছোড়া হয়। যদিও প্রাক্তন মন্ত্রীর কোনও আঘাত লাগেনি। পুলিশের প্রহরায় নিরাপদেই এলাকা ছাড়েন নিশীথ। যদিও তৃণমূলের (TMC) দাবি, সাধারণ মানুষ বিজেপি (BJP) নেতা-কর্মীদের উপর ক্ষিপ্ত, তাই তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *