Nila Vikhe Patil | সুইডেনের নির্বাচনে বড় জয় মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রীর ভাইঝির, সাংসদ হিসেবে নির্বাচিত নীলা ভিখে পাতিল

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইউরোপীয় রাজনীতির ময়দানে এক নতুন ইতিহাস গড়ে সুইডেনের (Sweden) সাংসদ হিসেবে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত নীলা ভিখে পাতিল (Nila Vikhe Patil)। স্টকহোম সিটি নির্বাচনি এলাকা থেকে গ্রিন পার্টির (Inexperienced Occasion) টিকিটে লড়ে ৪১ বছর বয়সি এই নেত্রী জয়লাভ করেছেন।

সুইডেনে জন্ম হলেও নীলার শৈশবের কিছু বছর কেটেছিল মহারাষ্ট্রের আহমেদনগরে। পরবর্তীতে তিনি পাকাপাকিভাবে সুইডেনে ফিরে যান এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেন। নীলার পারিবারিক পরিচিতি অত্যন্ত সমৃদ্ধ এবং রাজনৈতিক ঐতিহ্যবাহী। তিনি মহারাষ্ট্রের শিক্ষাবিদ অশোক ভিখে পাতিলের মেয়ে এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বালাসাহেব ভিখে পাতিলের নাতনি। এছাড়া, তিনি মহারাষ্ট্রের মন্ত্রী রাধাকৃষ্ণ বিখে পাতিলের ভাইঝি (Maharashtra BJP minister’s niece)। নির্বাচনে জয়ের পর সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় নীলা বলেন, ‘আমি আমার দাদুকে গর্বিত করতে চাই। যখন আমার বয়স মাত্র ১৫ বছর ছিল, তখন তিনি আমাকে রাজ্য বাজেট পড়া শিখিয়েছিলেন।’

সুইডিশ রাজনীতিতে নীলার অভিজ্ঞতা বেশ দীর্ঘ। প্রাক্তন প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনের শাসনাকালে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সেখানে অর্থ, কর ব্যবস্থা ও আবাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইলগুলো সামলেছেন। পরবর্তী সময়ে তিনি স্টকহোম সিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হন এবং গ্রিন পার্টির অভ্যন্তরীণ কমিটিতেও সক্রিয় ভূমিকা রাখেন। গোথেনবার্গ স্কুল অফ বিজনেস থেকে অর্থনীতি ও আইনে স্নাতক এবং এমবিএ ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি স্পেনের মাদ্রিদের কমপ্লুটেন্স ইউনিভার্সিটিতেও পড়াশোনা করেছেন। পার্লামেন্টে নিজের কার্যকালে মূলত পরিবেশ রক্ষা এবং শিশুকল্যাণকে বিশেষ অগ্রাধিকার দিতে চান এই রাজনীতিবিদ।

দেশ ছেড়ে বিদেশে অবস্থান করলেও নিজের শেকড়ের টান এক মুহূর্তের জন্যেও ভোলেননি নিলা। ভারত সম্পর্কে তিনি উল্লেখ করেন, ‘আমি ভারতকে গভীরভাবে ভালোবাসি এবং দেশের সঙ্গে আমার আত্মিক সংযোগ রয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *