New York | গাজায় গণহত্যা চালিয়েছে ইজরায়েল

New York | গাজায় গণহত্যা চালিয়েছে ইজরায়েল

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গাজায় প্যালেস্তিনীয়দের বিরুদ্ধে গণহত্যা সংগঠিত করেছে ইজরায়েল(New York)। রাষ্ট্রসংঘের এক সদ্য প্রকাশিত রিপোর্টে একথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন অনুয়ায়ী, সংঘাত বা যুদ্ধ পরিস্থিতিতে যে ৫ ধরনের কর্মকাণ্ডকে গণহত্যা হিসাবে গণ্য করা হয়, তার ৪টি গাজায় ঘটিয়েছে ইজরায়েলের(New York) সেনাবাহিনী। এর মধ্যে রয়েছে কোনও বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষকে বেছে বেছে হত্যা, তাঁদের গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতিসাধন, জাতিগত নির্মূলকরণের চেষ্টা এবং জন্ম হারে রাশ টানা।
রাষ্ট্রসংঘের মতে, ২০২৩-এর অক্টোবরে গাজায় ইজরায়েলি সেনা অভিযান শুরু হওয়ার পর প্রায় ৬৫ হাজার প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে। ধ্বংস হয়ে গিয়েছে সেখানকার ৯০ শতাংশ ঘরবাড়ি এবং পরিকাঠামো। সিংহভাগ মানুষ গৃহহীন। গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। লাফিয়ে বাড়ছে শিশুমৃত্যুর ঘটনা। চলতি অবস্থার জন্য ইজরায়েলের দিকে ইঙ্গিত করা হয়েছে রিপোর্টে। রাষ্ট্রসংঘের অবস্থানে দৃশ্যত অসন্তুষ্ট বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।
মঙ্গলবার ইজরায়েলের বিদেশমন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ‘রাষ্ট্রসংঘের রিপোর্টটি পুরোপুরি বিকৃত এবং মিথ্যা। রিপোর্ট তৈরির সঙ্গে যুক্ত আন্তর্জাতিক সংস্থা নিযুক্ত তদন্ত কমিশনের ৩ বিশেষজ্ঞ কার্যত প্যালেস্তিনীয় জঙ্গিগোষ্ঠী হামাসের ছায়া হিসাবে কাজ করেছেন। রিপোর্টটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে হামাসের মিথ্যাচারের ওপর নির্ভর করে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *