Neeraj Chopra | অ্যাঙ্কেলের লিগামেন্ট ছিঁড়ে ২০২৬ মরশুম শেষ নীরজ চোপড়ার! ছিটকে গেলেন এশিয়ান গেমস থেকেও

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারতের অলিম্পিক পদকজয়ী তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার (Neeraj Chopra) ২০২৬ মরশুম আচমকাই শেষ হয়ে গেল। অনুশীলনের সময় গোড়ালিতে (অ্যাঙ্কেল) লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় (Ligament Tear) চলতি মরশুমের বাকি সমস্ত প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন ২৮ বছর বয়সী এই অ্যাথলিট। এর ফলে আসন্ন এশিয়ান গেমস এবং ডায়মন্ড লিগ ফাইনালে অংশ নিতে পারবেন না তিনি।

২৯ আগস্ট (শনিবার) নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই দুঃসংবাদ নিশ্চিত করেন নীরজ নিজেই। তিনি লেখেন, “দুর্ভাগ্যবশত, সাম্প্রতিক অনুশীলনের সময় আমার অ্যাঙ্কলে একটি লিগামেন্ট ছিঁড়ে যায়। ডাক্তার এবং আমার সাপোর্ট টিমের সাথে আলোচনার পর, আমরা এই মরশুমের বাকি অংশে মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছি।”

ছন্দ ফিরে পাওয়ার ঠিক মুখেই এই মারাত্মক ইনজুরি বড়সড় ধাক্কা দিল ভারতীয় এই জ্যাভলিন তারকাকে। লোজান ডায়মন্ড লিগে নিজের মরশুমের সেরা পারফর্ম (Season’s Finest) করার পরেই এই অঘটন ঘটে।

দীর্ঘদিন ইনজুরি কাটিয়ে চলতি বছর জুন মাসে দোহা ডায়মন্ড লিগ দিয়ে প্রতিযোগিতামূলক ট্র্যাকে প্রত্যাবর্তন করেছিলেন নীরজ। এরপর গ্লাসগোতে রৌপ্য জয় এবং লোজানে দুর্দান্ত পারফর্ম করে এশিয়ান গেমসে সোনা জয়ের দৌড়ে শক্ত অবস্থান তৈরি করছিলেন তিনি। কিন্তু তার আগেই অনুশীলনে এই মারাত্মক চোট তাঁর ২০২৬ সালের যাত্রায় দাঁড়ি টেনে দিল। ভারতের এশিয়ান গেমসের পদক প্রত্যাশাতেও এটি একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *