ময়নাগুড়ি: বড়সড়ো দুর্ঘটনার কবলে এনবিএসটিসি-র বাস (NBSTC Bus Accident)। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকায় (Mainaguri)। ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, এদিন যাত্রী নিয়ে শিলিগুড়ি থেকে ফালাকাটার দিকে যাচ্ছিল বাসটি। কিন্তু তিস্তা ব্রিজ পার করার পর বাসটি ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর হতাহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল বাহিনী এবং অ্যাম্বুল্যান্স। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ও ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার জেরে ওই রুটে বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে রাস্তা থেকে সরাতে উদ্ধারকার্য চালাচ্ছে পুলিশ ও দমকল বাহিনী।
The put up NBSTC Bus Accident | দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা! দুর্ঘটনার কবলে এনবিএসটিসি-র বাস, বহু হতাহতের আশঙ্কা appeared first on Uttarbanga Sambad.
