Naxalite Operation | কোথায় মোস্ট-ওয়ান্টেড হিদমা ও দেবা? মাওবাদীদের ডেরায় পৌঁছতে অভিযান শুরু নিরাপত্তা বাহিনীর  

Naxalite Operation | কোথায় মোস্ট-ওয়ান্টেড হিদমা ও দেবা? মাওবাদীদের ডেরায় পৌঁছতে অভিযান শুরু নিরাপত্তা বাহিনীর  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রায় এক সপ্তাহ ধরে মাওবাদীদের ধরতে তৎপরতা শুরু করেছে নিরাপত্তা বাহিনী। পাহাড় থেকে জঙ্গলে তল্লাশি অভিযানে নামানো হয়েছে প্রায় ২৪ হাজার নিরাপত্তা বাহিনী। এর মধ্যে রয়েছে ১০ হাজার আধাসেনা এবং প্রায় ১৪ হাজারের বেশি সশস্ত্র নিরাপত্তারক্ষী। ইতিমধ্যেই অভিযান শুরুর ঘণ্টা খানেকের মধ্যেই খতম করা হয়েছে ৫ মাওবাদীকে।

জানা গিয়েছে, মাওবাদীদের স্বর্গরাজ্য ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের কারেগুট্টা পাহাড়। ৮০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁরা। সেখানে পাহাড় জঙ্গলে ঘাঁটি গেঁড়ে কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন মাওবাদীরা। নিরাপত্তারক্ষীদের কাছে খবর রয়েছে বিজাপুরের ওই এলাকাতেই রয়েছে মাওবাদীদের মোস্ট-ওয়ান্টেড দুই কমান্ডর হিদমা ও দেবা। এদের ধরতে তৎপরতা বাড়ানো হয়েছে জঙ্গল মহলে। জঙ্গিদের আত্মসমর্পণ করার বার্তা দিলেও সেপথে পা বাড়ায়নি নকশালরা।

এদিকে মাও অধ্যুষিত এলাকাগুলিকে চিহ্নিত করে জঙ্গল-পাহাড়ি অঞ্চল ঘিরে মাওবাদীদের ঘাঁটিতে পৌঁছাতে চাইছে নিরাপত্তা বাহিনী। প্রচুর পরিমাণে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে মাইন পুঁতে রেখেছে মাওবাদীরা। সূত্রের খবর, কারেগুট্টা পাহাড়ে বেশ কয়েকটি মাওবাদী আস্তানার খোঁজ পেয়েছে বাহিনী। যার মধ্যে রয়েছে একটি বিশাল প্রাকৃতিক গুহা, বাঙ্কার এবং অস্ত্রের ভাণ্ডারও।

এদিকে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়তেই বহু মাওবাদী পালিয়ে গিয়েছে বলে খবর। আবার অনেকেই এখনও তাঁদের ঘাঁটি আগলে রাখার মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছে। মাওবাদীদের শীর্ষ নেতারা এখনও ওখানেই লুকিয়ে আছে বলে ধারণা নিরাপত্তাবাহিনীদের।

প্রসঙ্গত, ২০২৬ সালের ৩১ মার্চের মাওবাদী মুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। বহু মাওবাদীর মৃত্যু হলেও এখনও সম্পূর্ণভাবে মাওবাদীদের কার্যকলাপ বন্ধ করা সম্ভব হয়নি। এখনও জঙ্গলে ঘাঁটি গেঁড়ে রয়েছে মাওবাদীদের দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটি, তেলেঙ্গানা স্টেট কমিটি, পিপলস লিবারেশন গেরিলা আর্মি। এই মাওবাদীদের ডেরায় অভিযান চালাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে নিরাপত্তা বাহিনীকে। নজরদারিতে সহায়তা করার জন্য, মাওবাদীদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য ড্রোন মোতায়েন করা হয়েছে। ৮০০ কিলোমিটার এলাকা পুরো তল্লাশি না হওয়া বা মাওবাদীদের নিকেশ না করা অবধি অব্যাহত থাকবে অভিযান বলেই খবর নিরাপত্তাবাহিনী সূত্রে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *