Blackheads elimination | নাকে-থুতনিতে ব্ল্যাকহেডসের বাড়বাড়ন্ত! ঘরোয়া উপায়ে তৈরি তিন টোটকায় ৫ মিনিটেই সমাধান

Blackheads elimination | নাকে-থুতনিতে ব্ল্যাকহেডসের বাড়বাড়ন্ত! ঘরোয়া উপায়ে তৈরি তিন টোটকায় ৫ মিনিটেই সমাধান

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চেহারার সৌন্দর্য আর পরিচ্ছন্নতা নষ্ট করতে ব্ল্যাকহেডের ‘জুড়ি মেলা ভার’! এই ছোট ছোট ব্ল্যাকহেড দেখা যায় মূলত আমাদের নাক, নাকের আশপাশ, থুতনি ও কপালে। একবার যদি ব্ল্যাকহেড(Blackheads elimination)জন্মায়, তাহলে সহজে দূর হতে চায় না। নিয়মিত পার্লারে বা সেলুনে গিয়ে ব্ল্যাকহেড তুলে আসা বেশ সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। আজ থাকছে ব্ল্যাকহেড দূর করার কিছু ঘরোয়া পদ্ধতি।

১। লেবু-নুন

নুন এবং লেবু দুটি উপাদানই ত্বক পরিষ্কার করার জন্য উপযুক্ত। ১ চামচ সৈন্ধব নুন, ১ চামচ লেবু এবং সামান্য জল মিশিয়ে তৈরি করুন স্ক্রাব। নাকে, নাকের দু’পাশে এবং থুতনিতে বা যেখানে ব্ল্যাক হেডস রয়েছে সেখানে লাগান। আঙুল গোল করে ঘুরিয়ে ঘষুন ২-৫ মিনিট। তবে খুব বেশি জোরে ঘষবেন না। উষ্ণ জলে ধুয়ে ফেলুন।

২। বেকিং সোডা

বেকিং সোডার সঙ্গে সামান্য লেবু মিশিয়ে তাতে কয়েক চামচ কাঁচা দুধ দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মুখের যে সমস্ত জায়গায় ব্ল্যাক হেডস(Blackheads elimination) বা হোয়াইট হেডসের সমস্যা রয়েছে সেখানে লাগিয়ে ৫ মিনিট রেখে দিন। কিছুটা শুকিয়ে এলে আঙুল দিয়ে ঘষে ঘষে ম্যাসাজ করুন। এতে যেমন ত্বক মৃতকোষ মুক্ত হবে, তেমনই ত্বকের রন্ধ্রপথও পরিষ্কার হবে। বেকিং সোডায় থাকা একটি বিশেষ উপাদান ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস পরিষ্কার করার ক্ষেত্রে কার্যকরী।

৩। মধু-চিনি

সমপরিমাণ ব্রাউন সুগার এবং মধু একসঙ্গে মিশিয়ে তৈরি করুন স্ক্রাব। মুখে লাগিয়ে মিনিট পাঁচেক অপেক্ষা করুন। ঠোঁটে বা চোখের চারপাশে লাগাবেন না। পাঁচ মিনিট পরে ভালো করে ঘষে তুলে ফেলুন। যদি এর পরে মুখ শুষ্ক দেখায় তবে সামান্য নারকেল তেল বা অলিভ অয়েল মুখে মেখে নিতে পারেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *