Narendra Modi | ইজরায়েলি পণবন্দিদের মুক্তিকে স্বাগত জানালেন মোদি, প্রশংসা করলেন ট্রাম্পেরও

Narendra Modi | ইজরায়েলি পণবন্দিদের মুক্তিকে স্বাগত জানালেন মোদি, প্রশংসা করলেন ট্রাম্পেরও

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ট্রাম্পের মধ্যস্ততায় ইজরায়েলি পণবন্দিদের মুক্তি প্রক্রিয়াকে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাব মেনে নিয়ে সোমবার দফায় দফায় ২০ জন পণবন্দিকে মুক্তি দেয় হামাস। এরপরই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন গাজায় যুদ্ধ বন্ধ হয়েছে। শান্তি ফিরেছে। প্রধানমন্ত্রী মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অটল’ শান্তি প্রচেষ্টা এবং ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর  ‘দৃঢ় সংকল্প’-র প্রশংসা করেছেন। মোদি সমাজমাধ্যমে লেখেন, ‘দুই বছরেরও বেশি সময় ধরে বন্দীদশায় থাকার পর আমরা সকল পণবন্দিদের মুক্তিকে স্বাগত জানাই। তাদের মুক্তি তাদের পরিবারের সাহস, রাষ্ট্রপতি ট্রাম্পের অটল শান্তি প্রচেষ্টা এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃঢ় সংকল্পের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমরা এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রপতি ট্রাম্পের আন্তরিক প্রচেষ্টাকে সমর্থন করি।’

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলে হামাসের হামলায় ১২১৯ জন নিহত হয়। এবং হামাস জঙ্গিরা ২৫১ জন পণবন্দিকে গাজায় নিয়ে যায়।  এরপরই শুরু হয় ইজরায়েল- গাজা সংঘাত। ইজরায়েলের মুহুর্মুহু আক্রমণে গাজা প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। বহু মানুষের মৃত্যু হয়েছে। হামাস জঙ্গিদের সর্বোচ্চ নেতৃত্বের অনেকের মৃত্যু ঘটেছে। সোমবার ইজরায়েলি পার্লামেন্টে তার ভাষণে, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে সঠিক সময়ে ইসরায়েল এবং হামাসের গাজা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কারণ ইসরায়েলের সামরিক অভিযান ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *