Nandigram Bypoll | শুভেন্দুর ছেড়ে আসা নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন চন্দ্রনাথ রথের মা? আজই পেশ করবেন মনোনয়ন!

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চূড়ান্ত হয়ে গেল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (Nandigram Bypoll) বিজেপি প্রার্থীর (BJP) নাম! বিধানসভা নির্বাচনে জোড়া আসনে জয়লাভ করার পর এই কেন্দ্রটি খালি করেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। আগামী ৬ অক্টোবর হতে যাওয়া এই উপনির্বাচনে এবার বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁরই নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মা হাসিরানি রথ (Hasirani Rath)। বিজেপি এখনও এনিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না করলেও এই জল্পনাই সত্যি হতে চলেছে বলে খবর। মঙ্গলবার দুপুরে হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা রয়েছে তাঁর।আর এই পুরো প্রক্রিয়াটিতে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

দিনকয়েক ধরেই রাজনৈতিক স্তরে প্রার্থীর নাম নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। স্থানীয় স্তরের কয়েকজন হেভিওয়েটদের নাম সম্ভাব্য তালিকার শীর্ষে থাকলেও, শেষ পর্যন্ত দল ভরসা রাখতে চলেছে হাসিরানি দেবীর ওপরই। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আগেই স্পষ্ট করে জানিয়েছিলেন যে পরিবারের অভিভাবক হিসেবে শুভেন্দু অধিকারী যা নির্দেশ দেবেন, তিনি সেটাই হাসিমুখে মেনে নেবেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন হাসিরানি দেবী অতীতে প্রায় পাঁচবার পঞ্চায়েত স্তরের বিভিন্ন পদে নির্বাচিত হয়ে জনসেবা করেছেন। দলের শীর্ষ নেতৃত্ব এবং স্থানীয় সংগঠনের প্রতি পূর্ণ আস্থা রেখে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে এই লড়াইয়ে বিপুল ভোটে জয় ছিনিয়ে আনবেন।

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ হলদিয়ার কদমতলা মোড়ে এক বিশাল জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই দলীয় কর্মসূচি সফল হওয়ার পর কদমতলা এলাকা থেকে শুরু হবে এক বর্ণাঢ্য পদযাত্রা। প্রায় দু’কিলোমিটার দীর্ঘ এই পথ সুদৃশ্য মিছিলে হেঁটে দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে সোজা মহকুমা শাসকের দপ্তরে পৌঁছবেন নেতাকর্মী ও সমর্থকরা। রাজনীতির চেনা পিচে অভিজ্ঞ নেত্রীর এই লড়াই এখন নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণের সবচেয়ে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

The put up Nandigram Bypoll | শুভেন্দুর ছেড়ে আসা নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন চন্দ্রনাথ রথের মা? আজই পেশ করবেন মনোনয়ন! appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *