উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ নির্বাচন কমিশনের নির্দেশে ঘাসফুল প্রতীক হাতছাড়া হওয়ার পর এবার নন্দীগ্রামের উপনির্বাচনে (Nandigram By Election Withdraws) বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। নন্দীগ্রামের লড়াই থেকে হঠাৎই নিজেদের নাম প্রত্যাহার করে নিলেন কালীঘাটপন্থী শিবিরের প্রার্থী তথা শিক্ষিকা সঞ্চিতা প্রধান দে। এর ফলে নন্দীগ্রামের উপনির্বাচনে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আর কোনো প্রার্থী লড়াইয়ের ময়দানে থাকলেন না।
শুক্রবার ঘাসফুল প্রতীক হাতছাড়া হওয়ার ঠিক পরেই স্বামী সত্যজিতকে সঙ্গে নিয়ে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন সঞ্চিতা প্রধান দে। সেই সাক্ষাতের পরই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সেই জল্পনা সত্যি করেই নন্দীগ্রামের উপনির্বাচন থেকে নিজের মনোনয়ন তুলে নিলেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এই নামকরণের পর কার্যত এই গুরুত্বপূর্ণ আসনটি শাসক দল বিজেপিকে ওয়াকওভার দিয়ে দিল মমতা শিবির। আগামী ৬ অক্টোবর রাজ্যের এই হাইভোল্টেজ উপনির্বাচনকে কেন্দ্র করে এই নাটকীয় পটপরিবর্তন রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি করেছে।
The submit Nandigram By Election Withdraws | জোড়া ধাক্কা! প্রতীক হারানোর পর নন্দীগ্রামের লড়াই থেকে সরে দাঁড়ালেন মমতার প্রার্থী সঞ্চিতা প্রধান appeared first on Uttarbanga Sambad.
