Murti | মহাসপ্তমীতে উপচে পড়া ভিড় মূর্তিতে, নতুন সেতু ও প্রাকৃতিক সৌন্দর্যে মজেছেন পর্যটকরা

ব্লগ/BLOG
Spread the love


চালসা: দুর্গাপুজোর আনন্দ আর ডুয়ার্সের হাতছানি—সব মিলিয়ে মহাসপ্তমীর সকালেই পর্যটকদের ঢল নামল চালসার বিখ্যাত মূর্তি (Murti) নদী ও জঙ্গল চত্বরে। সামনেই ঘন সবুজ গরুমারা (Gorumara) জঙ্গল আর পাশ দিয়ে বয়ে চলা চঞ্চল মূর্তি নদীর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভিড় জমান মূর্তিতে। নবনির্মিত মূর্তি সেতু, নদী এবং জঙ্গলের এই ত্রিমুখী মেলবন্ধন দেখতে পরিবারের লোকজনকে নিয়ে হাজির হন পর্যটকরা।

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবনির্মিত মূর্তি সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। তারপর থেকেই এই চত্বরে পর্যটকদের আগমন বহুগুণ বেড়ে গেছে। তবে পুজোর ছুটির আবহে এদিন ভিড় অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে যায়।

এদিন বহু পর্যটককে নবনির্মিত মূর্তি সেতু এবং মূর্তি নদীর জলে নেমে ছবি তুলতে দেখা যায়। শুধু তাই নয়, নদীর ধারে সম্প্রতি তৈরি হওয়া নতুন বসার জায়গাগুলিতে বসে জঙ্গল ও নদীর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন ভ্রমণপিপাসুরা। পুজোর মরশুমে পর্যটকদের এই ভিড় দেখে স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে টোটো চালকরাও।

The submit Murti | মহাসপ্তমীতে উপচে পড়া ভিড় মূর্তিতে, নতুন সেতু ও প্রাকৃতিক সৌন্দর্যে মজেছেন পর্যটকরা appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *