সামনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টর সিরিজ। তার আগে ব্যাট হাতে বড় রান করে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার লক্ষ্য ছিল শুভমান গিলের। সেই কারণেই রনজি ট্রফিতে পাঞ্জাবের হয়ে খেলতে নেমেছিলেন ভারত অধিনায়ক। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ তিনি।
রবিবার, ছত্তিশগড়ের বিরুদ্ধে মাত্র ৫ বল খেলে ১ রানে সাঙ্গ হল তাঁর ইনিংস। বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন তিনি। টেস্ট সিরিজের আগে লাল বলের ক্রিকেটে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ কাজে লাগাতে পারলেন না শুভমান। ২০২৬-২৭ মরশুমে পাঞ্জাবের প্রথম রনজি ম্যাচে অসমের বিরুদ্ধে খেলেননি তিনি। সেই ম্যাচ ড্র হয়েছিল। ছত্তিশগড়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই দলে ফেরেন তিনি। কিউয়ি-ভূমে সিরিজের আগে ঘরোয়া ক্রিকেটে খেলে লাল বলের সঙ্গে মানিয়ে নেওয়াই ছিল তাঁর লক্ষ্য। কিন্তু প্রথম ইনিংসে সেই পরিকল্পনা ধাক্কা খেয়েছে।
আরও পড়ুন:
🚨 SHAME ON BCCI FOR GIFTING SHUBMAN GILL TEST AND ODI CAPTAINCY! 🤡 He couldn’t even deal with domestic-level bowlers and scored 1 off 5! IF HE CAN’T HANDLE TOUGH PITCHES, HOW IS HE SUPPOSED TO LEAD TEAM INDIA TO WORLD CUP GLORY? 🤯 https://t.co/HiOEwN25qI
— NiiK (@ClassyNiikX) October 18, 2026
ছত্তিশগড়ের বাঁহাতি স্পিনার অজয় মণ্ডলের বলে বোল্ড হন শুভমান। ইনিংসের ২৭তম ওভারের তৃতীয় বলে অজয়ের ডেলিভারি বুঝতে পারেননি ভারত অধিনায়ক। বল ব্যাটের নাগাল এড়িয়ে সরাসরি আঘাত করে স্টাম্পে। ৫ বল খেলে মাত্র ১ রান করেই শেষ হয় তাঁর ইনিংস। শুভমান যখন আউট হন, তখন পাঞ্জাবের স্কোর ৩ উইকেটে ৬৮ রান। ফলে ম্যাচের প্রথম দিনেই চাপে পড়ে যায় পাঞ্জাব। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বড় রান করে আত্মবিশ্বাস বাড়ানোর যে সুযোগ ছিল, তা হাতছাড়া করলেন ভারত অধিনায়ক। আউট হওয়ার পরে পাঞ্জাবের ড্রেসিংরুমের বারান্দায় বসে থাকতে দেখা যায় তাঁকে। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।
Captain Shubman Gill seemed unhappy within the dressing room after getting out for one run 🥹 https://t.co/kyXKO8gBMo
— Manmohan (@GarhManmohan) October 18, 2026
২০২৬ সালে তিনটি টেস্টে চার ইনিংস খেলে করেছেন ২০০ রান। জুনে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে ১২৬ রান করেছিলেন তিনি। অন্যদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ইনিংসে তাঁর সংগ্রহ ১৬, ৮ ও ৫০ রান। সম্প্রতি দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে জিতিয়েছেন শুভমান। এবার নজর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে। ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু প্রথম টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে এই সিরিজ জিততেই হবে টিম ইন্ডিয়াকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
