কোচবিহার: পশ্চিমবঙ্গ সরকারের নতুন ‘সারথি’ প্রকল্পের (Sarathi Scheme) আওতায় কোচবিহার জেলায় শুরু হল সাইকেল বিতরণ প্রক্রিয়া। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করলেন কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব (Jitin Yadav)। এদিনের এই উদ্যোগে জেলার পড়ুয়াদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা গেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে কোচবিহার জেলার মোট ৪৬ হাজার যোগ্য পড়ুয়াকে সাইকেল প্রদান করা হবে। মঙ্গলবার কোচবিহার জেলাশাসক দপ্তরের সামনে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে কিছু পড়ুয়ার হাতে সাইকেল তুলে দেওয়া হয়।
এদিন জেলাশাসক জিতিন যাদব জানান, প্রথম পর্যায়ে ইতিমধ্যেই ৬ হাজার সাইকেল (Bicycle) সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। ধাপে ধাপে বাকি সাইকেলগুলিও প্রস্তুত করে জেলার বাকি পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে, যাতে যাতায়াতে তাদের কোনো ধরনের অসুবিধা না হয়। স্কুলপড়ুয়াদের যাতায়াত আরও সহজ করতে এবং শিক্ষার প্রসারে সরকারের এই পদক্ষেপে খুশি ছাত্রছাত্রী ও অভিভাবকরা।
The submit Sarathi Scheme | কোচবিহারে ‘সারথি’ প্রকল্পের শুভ সূচনা! জেলার ৪৬ হাজার পড়ুয়াকে বিনামূল্যে সাইকেল দেওয়া হবে appeared first on Uttarbanga Sambad.
