Murshidabad | ময়ূরাক্ষীর বুকে পুলিশের ‘সারপ্রাইজ রেইড’, পর্দা ফাঁস বালি মাফিয়া সিন্ডিকেটের! পাকড়াও এক পাণ্ডা

Murshidabad | ময়ূরাক্ষীর বুকে পুলিশের ‘সারপ্রাইজ রেইড’, পর্দা ফাঁস বালি মাফিয়া সিন্ডিকেটের! পাকড়াও এক পাণ্ডা

শিক্ষা
Spread the love


মুর্শিদাবাদ: প্রশাসনের কড়া নজরদারি এড়িয়ে ময়ূরাক্ষী নদীর বুক চিরে চলছিল অবাধে বালি ও মাটি পাচার। কিন্তু শেষরক্ষা হল না। মুর্শিদাবাদের (Murshidabad) সীমান্ত ঘেঁষা কান্দি মহকুমায় পুলিশের মেগা অভিযানে লণ্ডভণ্ড হয়ে গেল বালি মাফিয়াদের সাজানো সাম্রাজ্য। বৃহস্পতিবার এই অভিযানে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকার সরঞ্জাম ও বিপুল পরিমাণ বালি। ঘটনায় পুলিশের জালে ধরা পড়েছে এই চক্রের অন্যতম এক পাণ্ডা।

পুলিশ প্রশাসনের কাছে খবর ছিল, ময়ূরাক্ষী নদীর বাঁধ সংলগ্ন এলাকায় বড়সড় সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। সেই মতো গোপন ‘ব্লু প্রিন্ট’ তৈরি করে এদিন বিশেষ অভিযানে নামে পুলিশ বাহিনী। নদীর পাড়ে আচমকা হানা দিতেই মাফিয়াদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন দুষ্কৃতী চম্পট দিলেও পুলিশ তাড়া করে চক্রের এক পাণ্ডাকে হাতেনাতে পাকড়াও করে।বাজেয়াপ্ত করা হয় বালি উত্তোলনের সরঞ্জাম।

ধৃত ব্যক্তিকে বর্তমানে কান্দি থানায় রেখে ম্যারাথন জেরা চালানো হচ্ছে। পুলিশের অনুমান, এই সিন্ডিকেটের জাল অনেক গভীরে বিস্তৃত। এই বালি লুটের নেপথ্যে আর কোন কোন প্রভাবশালী ব্যক্তি বা রাঘববোয়ালরা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা চলছে। পলাতক বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *