Murshidabad | বিপর্যয়ের দায় স্বীকার: প্রদেশ কংগ্রেসের জোড়া পদ থেকে ইস্তফা জয়ন্ত দাসের, অস্বস্তিতে নেতৃত্ব

Murshidabad | বিপর্যয়ের দায় স্বীকার: প্রদেশ কংগ্রেসের জোড়া পদ থেকে ইস্তফা জয়ন্ত দাসের, অস্বস্তিতে নেতৃত্ব

ব্লগ/BLOG
Spread the love


পরাগ মজুমদার,মুর্শিদাবাদ: রাজ্যে কংগ্রেসের (Congress) নজিরবিহীন ভরাডুবির রেশ কাটতে না কাটতেই এবার বড়সড় ধাক্কা মুর্শিদাবাদ (Murshidabad) জেলা তথা প্রদেশ কংগ্রেসে। দলের শোচনীয় ফলের নৈতিক দায়ভার কাঁধে নিয়ে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং মুখপত্রের পদ থেকে ইস্তফা দিলেন বর্ষীয়ান নেতা জয়ন্ত দাস (Jayanta Das)। শুক্রবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি, যা নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

এবারের নির্বাচনে রাজ্যে কংগ্রেসের ঝুলিতে এসেছে মাত্র দুটি আসন। অধিকাংশ আসতেই ভোট প্রাপ্তির হার তলানিতে গিয়ে ঠেকেছে। এই প্রসঙ্গ টেনেই এদিন জয়ন্ত দাস বলেন:

“প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে থাকব, অথচ রাজ্যের সর্বত্র দলের ফল এত খারাপ হবে, এটা মেনে নেওয়া যায় না। কোথাও কোথাও ভোট ১৯০০ বা ২০০০-এ ঠেকেছে। সাফল্যের দায়িত্ব যেমন আমার ওপর বর্তায়, এই ব্যর্থতার দায়ও আমাকেই নিতে হবে।”

ইস্তফার ঘোষণার পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছেন জয়ন্ত বাবু। তাঁর দাবি, সভাপতি নিজের এলাকায় যে ভোট পেয়েছেন তা অত্যন্ত হতাশাজনক। এমন একজন শীর্ষ নেতার পদত্যাগ দলের জন্য অশনি সংকেত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *