Murshidabad | নিজের আপ্ত সহায়ককে খুনের অভিযোগ! মুর্শিদাবাদে ধৃত দাপুটে তৃণমূল নেতা এনায়েতুল্লা

Murshidabad | নিজের আপ্ত সহায়ককে খুনের অভিযোগ! মুর্শিদাবাদে ধৃত দাপুটে তৃণমূল নেতা এনায়েতুল্লা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


পরাগ মজুমদার, মুর্শিদাবাদ: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হতেই শেষমেশ আইনের জালে ধরা পড়লেন নবগ্রামের (Nabagram) দাপুটে তৃণমূল ব্লক সভাপতি মহম্মদ এনায়েতুল্লা। নিজের ব্যক্তিগত সচিব (PA) রুবেল শেখকে সুপারি কিলার দিয়ে খুন করানোর অভিযোগে শুক্রবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের (Murshidabad) রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবারের অভিযোগ, কয়েক বছর আগে গভীর রাতে এনায়েতুল্লার নির্দেশেই মোটরবাইকে এসে রুবেলকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। পরে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ঘটনার পর নিহতের বাবা খুনের মামলা দায়ের করলেও, তৎকালীন তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় পুলিশ এতদিন এনায়েতুল্লাকে স্পর্শ করার সাহস পায়নি বলে অভিযোগ। তবে রাজ্যে ক্ষমতা বদলাতেই নড়েচড়ে বসে প্রশাসন। কড়া পুলিশি পাহারায় ধৃত তৃণমূল নেতাকে লালবাগ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *