Murshidabad | হুমায়ুন কবিরের ‘সেনাপতি’ সেলিম সেখকে গ্রেপ্তার করল পুলিশ!

Murshidabad | হুমায়ুন কবিরের ‘সেনাপতি’ সেলিম সেখকে গ্রেপ্তার করল পুলিশ!

শিক্ষা
Spread the love


মুর্শিদাবাদ: রাজ্যের মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের বিরুদ্ধে একাধিক উস্কানিমূলক কুরুচিকর মন্তব্যের জেরে এবার বিপাকে পড়লেন আমজনতা উন্নয়ন পার্টির সহ-সভাপতি সেলিম শেখ।  হুমায়ুন কবিরের সেনাপতি বলে পরিচিত সেলিম শেখকে এদিন গ্রেপ্তার করল শক্তিপুর থানার পুলিশ। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার রাজনৈতিক মহল জুড়ে।

জানা গিয়েছে, সেলিম শেখকে মুর্শিদাবাদের বুকে দাঙ্গায় উস্কানি দেওয়া থেকে শুরু করে সরকারি কর্মী ও পুলিশকে হুমকি দেওয়া, প্রকাশ্যে কুরুচিকর ভাষণ, জাতীয় সংহতি নষ্টের চেষ্টার মতন একাধিক গুরুতর অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এদিনের সন্ধ্যার শেষ পাওয়া খবরে জানা যায়, ধৃতের ৮ দিনের পুলিশ হেপাজত চেয়ে বহরমপুর আদালতে তোলা হলে বিচারক সেই আবেদন মঞ্জুর করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *