Mungpoo | মুংপুতে স্কুলে চিতাবাঘের আতঙ্ক, বন দপ্তরের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা

Mungpoo | মুংপুতে স্কুলে চিতাবাঘের আতঙ্ক, বন দপ্তরের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা

ভিডিও/VIDEO
Spread the love


মুংপু: স্কুলের ভেতরে চিতাবাঘের উপস্থিতিতে চাঞ্চল্য ছড়াল মুংপুর ‘গুড স্টার্ট অ্যাকাডেমি’ (Good Begin Academy), চত্বরে। সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ কুকুরের অস্বাভাবিক চিৎকার শুনে সন্দেহ হয় স্কুলের অধ্যক্ষ এম কে ছেত্রীর। পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েই তিনি স্কুল চত্বরে একটি চিতাবাঘ (Leopard) দেখতে পান। বিপদ আঁচ করতে পেরে দেরি না করে তিনি তৎক্ষণাৎ বন দপ্তরকে খবর দেন এবং স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিভাবকদের সতর্ক করে বাচ্চাদের স্কুলে না পাঠানোর পরামর্শ দেন।

অধ্যক্ষের দেওয়া খবরের ভিত্তিতে দ্রুত সাড়া দেয় সিঞ্চল ফরেস্ট রেঞ্জ ও মহানন্দা ওয়াইল্ডলাইফ স্কোয়াড। উদ্ধারকার্যের নেতৃত্ব দেন সিঞ্চল রেঞ্জ অফিসার প্রিয়া তামাং, সাথে ছিলেন সুকনা রেঞ্জার সৃজনা দারনাল এবং দার্জিলিংয়ের এডিএফও অনুরাধা রাই। বন দপ্তরের (Forest Division) বিশাল টিম দীর্ঘক্ষণ নজরদারি চালানোর পর সতর্কতার সঙ্গে চিতাবাঘটিকে ট্রাঙ্কুলাইজার বা ঘুমপাড়ানি গুলি ছুড়ে কব্জা করে। বন দপ্তরের এই দ্রুত ও সফল অপারেশনের ফলে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

চিতাবাঘটি উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে এই ঘটনার পর বন দপ্তরের পক্ষ থেকে এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো এলাকায় বন্যপ্রাণী দেখা গেলে তৎক্ষণাৎ দপ্তরে খবর দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বন আধিকারিকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *