উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভ্যাপসা গরমে বাইরে বেরোলেই নাজেহাল অবস্থা হয়। এই অবস্থায় বাড়ি ফিরে এক গ্লাস ঠান্ডা ছাতুর শরবত (Sattu Drink) খেলেই পাবেন অনেকটা শান্তি। আরামের সঙ্গে অনেক উপকারিতাও রয়েছে এই ছাতুর শরবতের। জানুন সেগুলি কী কী।
প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে
ছাতু পুষ্টিকর শক্তির উৎস, যা প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন এবং খনিজ পদার্থে ভরপুর।
হজমশক্তি বৃদ্ধি করে
ফাইবার সমৃদ্ধ ছাতু অনেক ক্ষেত্রে হজমশক্তি বাড়াতে সাহায্য করে।
ওজন নিয়ন্ত্রণ করে
উচ্চ ফাইবার উপাদান পেট ভরাতে সাহায্য করে। তাই খিদের পেটে ছাতু খেয়ে নিলে ক্ষুধা নিবারণ হতে পারে। কিন্তু ফাইবারের কারণেই ওজন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কম।
জলের অভাব পূরণ করে
প্রবল গরমে শরীরে জলের ঘাটতি দেখা দেয়। সেই সময়ে ছাতুর শরবত দারুণ উপকারী। এতেও ডিহাইড্রেশনের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে: গ্লাইসেমিক ইনডেক্স (জিআই)-এর মাত্রা কম থাকায় রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বৃদ্ধি পাওয়া আটকাতে পারে ছাতু। তাই ডায়াবিটিসে আক্রান্তদের জন্য বা যাঁরা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান, তাঁদের জন্য উপযুক্ত পানীয় ছাতুর শরবত।
