Mumbai | মুম্বইয়ের চেম্বুরে মর্মান্তিক দুর্ঘটনা: স্কুল বাসের ওপর গাছ ভেঙে পড়ে ১১ বছরের ছাত্রের মৃত্যু, আহত ৫

Mumbai | মুম্বইয়ের চেম্বুরে মর্মান্তিক দুর্ঘটনা: স্কুল বাসের ওপর গাছ ভেঙে পড়ে ১১ বছরের ছাত্রের মৃত্যু, আহত ৫

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মুম্বইয়ের (Mumbai) চেম্বুর এলাকায় একটি স্কুল বাসের ওপর বিশালাকার গাছ ভেঙে পড়ে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনায় ১১ বছর বয়সী এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন পড়ুয়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিট নাগাদ তিলক নগরের ‘ইউনিভার্সাল স্কুল’-এর একটি বাসের ওপর গাছটি ভেঙে পড়ার দরুন দুর্ঘটনাটি ঘটে।

ডিপিসি (জোন ৬) সমীর শেখ জানিয়েছেন, মৃত ছাত্রের নাম বিহান শ্রীবাস্তব। দুর্ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ১৮ জন পড়ুয়া ছিল। ঘটনার পরপরই বাসের কন্ডাক্টর এবং স্থানীয় বাসিন্দারা অত্যন্ত তৎপরতার সাথে উদ্ধারকাজে হাত বাড়ান এবং ১২ জন পড়ুয়াকে সুরক্ষিতভাবে বাস থেকে বের করে আনতে সক্ষম হন।

আহত ৫ জন পড়ুয়াকে চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় ‘জেন হাসপাতালে’ (Zen Hospital) ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের সূত্রানুসারে, সামান্য চোট পাওয়া ৪ জন পড়ুয়ার অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও, পঞ্চম পড়ুয়াটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়েই মুম্বই পুলিশ এবং বিএমসি (BMC) দুর্যোগ মোকাবিলা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বেশ কিছু শিশু ভেতরে আটকে পড়ায় দ্রুত একটি ক্রেন এনে বাসটির ওপর থেকে গাছটি সরানো হয়। ঠিক কী কারণে হঠাৎ গাছটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখছেন প্রশাসনিক কর্মকর্তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *