Muharram Procession | প্রশাসনের নির্দেশ উপেক্ষা! খড়িবাড়িতে মহরমের মিছিলে ধারালো অস্ত্রের প্রদর্শনী, আটক ১

Muharram Procession | প্রশাসনের নির্দেশ উপেক্ষা! খড়িবাড়িতে মহরমের মিছিলে ধারালো অস্ত্রের প্রদর্শনী, আটক ১

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


খড়িবাড়ি: মহরমের মিছিলে ডিজে এবং ধারালো অস্ত্র নিষিদ্ধ—প্রশাসনের এই কড়া নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে খড়িবাড়িতে চলল অস্ত্রের মহড়া। শুক্রবার মহরম উপলক্ষে (Muharram Procession) তাজিয়া শোভাযাত্রায় ধারালো অস্ত্র উঁচিয়ে মিছিল করতে দেখা গেল অংশগ্রহণকারীদের। পুলিশের নাকের ডগায় এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, মহরমের শোভাযাত্রাকে কেন্দ্র করে শান্তি বৈঠকে প্রশাসন ও পুলিশি কর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, শোভাযাত্রায় কোনও অবস্থাতেই ধারালো অস্ত্র বহন বা ডিজে বাজানো যাবে না। এদিন খড়িবাড়ি ব্লকের খড়িবাড়ি বাজার মহরম কমিটি এবং প্রেতাজোত মহরম কমিটির তরফ থেকে তাজিয়া শোভাযাত্রা বের করা হয়। ইমাম হাসান ও হোসেনের প্রতীকী সমাধি নিয়ে চলা এই শোভাযাত্রায় লাঠি খেলা ও আগুনের খেলার পাশাপাশি দেদারছে চলল ধারালো অস্ত্র প্রদর্শন।

শোভাযাত্রা উপলক্ষে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল। প্রশাসনের নজরদারি সত্ত্বেও খড়িবাড়ি বাজার ও সংলগ্ন এলাকায় মিছিলকারীদের একাংশকে খোলাখুলি অস্ত্র উঁচিয়ে ঘুরতে দেখা যায়। পুলিশের সামনেই এই ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে খড়িবাড়ি পুলিশ জানিয়েছে, নির্দেশ অমান্য করে অস্ত্র নিয়ে ঘোরার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। শোভাযাত্রার বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশি সূত্রে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *