Mouni Roy | সংসারে ভাঙনের সুর? বিচ্ছেদের জল্পনা নিয়ে এবার মুখ খুললেন মৌনী রায়

Mouni Roy | সংসারে ভাঙনের সুর? বিচ্ছেদের জল্পনা নিয়ে এবার মুখ খুললেন মৌনী রায়

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy) ও তাঁর স্বামী সুরজ নাম্বিয়ারের (Suraj Nambiar) বৈবাহিক জীবনে কি চিড় ধরেছে? সম্প্রতি বিনোদনজগতে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। অবশেষে সোশ্যাল মিডিয়ায় জল্পনা ও বিচ্ছেদের গুঞ্জন (Divorce Rumors) নিয়ে মুখ খুললেন খোদ ‘নাগিন’ খ্যাত এই অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে (Instagram story) একটি বার্তার মাধ্যমে মৌনী তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলা ‘ভুল ব্যাখ্যা’ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন।

জল্পনার আগুনে জল ঢালতে মৌনী লিখেছেন, ‘সমস্ত সংবাদমাধ্যমের কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে আমাদের নিয়ে কোনও মিথ্যে রটনা করবেন না। আমাদের কিছুটা নিজস্ব পরিসর এবং গোপনীয়তা বজায় রাখতে দিন।’ অভিনেত্রীর এই বার্তার পরই শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকেই মনে করছেন, বিচ্ছেদের খবর পুরোপুরি উড়িয়ে না দিয়ে কেবল ‘গোপনীয়তা’র কথা বলায় রহস্য আরও দানা বাঁধছে।

সম্প্রতি নেটিজেনরা লক্ষ্য করেন যে, মৌনী ও সুরজ ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন। শুধু তাই নয়, মৌনীর প্রোফাইল থেকে বিয়ের সমস্ত ছবি ও সুরজের সঙ্গে কাটানো মুহূর্তের ঝলক আচমকাই উধাও হয়ে যায়। অন্যদিকে, দুবাই নিবাসী ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বিষয়গুলিই আগুনের মতো ছড়িয়ে দেয় তাঁদের বিচ্ছেদের খবর।

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় জাঁকজমকপূর্ণভাবে মালয়ালি ও বাঙালি রীতি মেনে চার হাত এক হয়েছিল মৌনী ও সুরজের। পেশায় বিনিয়োগকারী এই ব্যবসায়ীর সঙ্গে মৌনীর রসায়ন ভক্তদের বরাবরই পছন্দের ছিল। মৌনীর ব্যক্তিগত জীবনে এমন টানাপোড়েনের খবর শুনে বেশ চিন্তিত তাঁর অনুগামীরা। যদিও সুরজের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *