Mohsin Naqvi | তবে কি পাকিস্তানও খেলবে না টি-টোয়েন্টি বিশ্বকাপ? বাংলাদেশের বিদায়ে মহসিন নাকভির ‘প্ল্যান বি’ ঘিরে রহস্য

Mohsin Naqvi | তবে কি পাকিস্তানও খেলবে না টি-টোয়েন্টি বিশ্বকাপ? বাংলাদেশের বিদায়ে মহসিন নাকভির ‘প্ল্যান বি’ ঘিরে রহস্য

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সংঘাতের মাঝে এবার এন্ট্রি নিল পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (ICC) তীব্র আক্রমণ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নাকভি। আইসিসি-র এই আচরণকে ‘দ্বিচারিতা’ বলে উল্লেখ করে তিনি জানিয়েছেন, প্রয়োজনে পাকিস্তানও ২০২৬ বিশ্বকাপ বয়কট করতে পারে।

শনিবার এক সাক্ষাৎকারে মহসিন নাকভি বলেন, “আইসিসি-র বোর্ড মিটিংয়েও আমি বলেছি যে বাংলাদেশের সাথে অন্যায় করা হচ্ছে। এক একটি দেশের জন্য এক এক রকম নিয়ম বা ডাবল স্ট্যান্ডার্ড চলতে পারে না। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রধান অংশীদার, তাদের সাথে এই অবিচার মেনে নেওয়া যায় না।”

উল্লেখ্য, কেকেআর (KKR) থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর থেকেই ভারত সফর নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল। গত ২২ জানুয়ারি ক্রিকেটারদের সাথে আলোচনার পর বাংলাদেশ বোর্ড (BCB) জানায়, নিরাপত্তার কারণে তারা ভারতে খেলতে যাবে না। পরিবর্তে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানায় তারা। কিন্তু আইসিসি সেই দাবি খারিজ করে শনিবার স্কটল্যান্ডকে বাংলাদেশের বিকল্প হিসেবে ঘোষণা করে।

পাকিস্তানও এবারের বিশ্বকাপে ‘হাইব্রিড মডেলে’ খেলছে, যেখানে তাদের সব ম্যাচ কলম্বোতে হওয়ার কথা। নাকভির প্রশ্ন, “যদি পাকিস্তান ও ভারতের জন্য হাইব্রিড মডেল থাকতে পারে, তবে বাংলাদেশের ক্ষেত্রে কেন নয়? একটি দেশ অন্য দেশের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।”

পাকিস্তানও কি তবে বিশ্বকাপ বয়কট করবে? এই প্রশ্নের উত্তরে নাকভি বলেন,“বিশ্বকাপে খেলা বা না খেলার বিষয়টি সম্পূর্ণভাবে পাকিস্তান সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। প্রধানমন্ত্রী বর্তমানে দেশে নেই। তিনি ফিরলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।”

যদি পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে? এই প্রশ্নের উত্তরে নাকভি জানান, “আগে সরকারের সিদ্ধান্ত আসতে দিন। আমাদের কাছে প্ল্যান এ, বি, সি এমনকি ডি-ও প্রস্তুত রয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *