Mithun Chakraborty | রাজ্যকে ‘পশ্চিম বাংলাদেশ’ বানানোর ছক ছিল মমতার ফাইলে! ভাতারের সভা থেকে বিস্ফোরক মিঠুন

Mithun Chakraborty | রাজ্যকে ‘পশ্চিম বাংলাদেশ’ বানানোর ছক ছিল মমতার ফাইলে! ভাতারের সভা থেকে বিস্ফোরক মিঠুন

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা ও বালি পাচার, তৃণমূল সরকারের (TMC) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়ে পূর্ব বর্ধমানের ভাতারের ‘পরিবর্তন সংকল্প সভা’ থেকে একগুচ্ছ বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সম্প্রতি আইপ্যাক (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ফাইল নিয়ে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে শোরগোল ফেলে দেন ‘মহাগুরু’।

মিঠুন দাবি করেন, ইডি যে ফাইলের তথ্য এখনও উদ্ধার করতে পারেনি, তার আসল রহস্য তিনি জানেন। তিনি সভার মঞ্চ থেকে গর্জে উঠে বলেন, “ঘটনার পিছনে বড় কারণ রয়েছে! কীভাবে পশ্চিমবঙ্গকে ‘পশ্চিম বাংলাদেশ’ বানানো যায়, তারই পরিকল্পনা ছিল ওই ফাইলে।” সেই সঙ্গে মমতাকে নিশানা করে তিনি বলেন, “রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ বানানোর স্বপ্ন দেখছেন? কিন্তু মনে রাখবেন, আমার মত লোক যতদিন বেঁচে থাকবে এবং আমার গায়ে এক ফোঁটা রক্ত যতদিন থাকবে ততদিন পশ্চিমবঙ্গকে কেউ ‘পশ্চিম বাংলাদেশ’ বানাতে পারবে না।” তিনি আরও প্রশ্ন তোলেন, বালি, কয়লা, শিক্ষা ও খাদ্য চুরির সমস্ত হিসাব কি ওই ফাইলেই ছিল? ইডির হাতে সব ধরা পড়ে যাওয়ার ভয়েই কি মুখ্যমন্ত্রী তড়িঘড়ি ফাইল নিয়ে বেরিয়ে গেলেন?

মুখ্যমন্ত্রীর ‘খেলা হবে’ স্লোগানকে চ্যালেঞ্জ জানিয়ে মিঠুন বলেন, ‘আগের নির্বাচনে বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে, গণহত্যা হয়েছে। এবার কী করবেন? ফাঁসি দেবেন? মনে রাখবেন, এবার আর আপনি একা খেলবেন না। আমরাও মাঠে থাকব এবং পেনাল্টিতে কীভাবে গোল করতে হয় তা দেখিয়ে দেব।’

পাশাপাশি রাজ্যে বাঙালিত্ব ও হিন্দুত্বকে বাঁচিয়ে রাখতে রাজনৈতিক বিভেদ ভুলে সমস্ত হিন্দুদের এক ছাতার তলায় আসার আহ্বান জানান মিঠুন। তৃণমূলের ভেতরে থাকা ‘বিবেকধারী’ হিন্দুদের উদ্দেশেও তিনি এই লড়াইয়ে শামিল হওয়ার বার্তা দেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘এই রাজ্যে হিন্দুত্বকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে। কথা দিয়ে গেলাম, এবারে সরকারের পতন হবেই…হবেই…হবেই। এবারে আর ছাড়াছাড়ি নেই। যেমন ব্যবহার করবেন সেভাবে আমরাও ব্যবহার ফেরত দেব।’

এদিন ভাতারের সভা থেকে মিঠুন চক্রবর্তীর এই আক্রমণাত্মক মেজাজ এবং মমতার ফাইল নিয়ে করা মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *