Mimi Chakraborty | হাসিমুখে ইডির দপ্তর থেকে বের হলেন মিমি, ৯ ঘন্টা ধরে চলল জিজ্ঞাসাবাদ!

Mimi Chakraborty | হাসিমুখে ইডির দপ্তর থেকে বের হলেন মিমি, ৯ ঘন্টা ধরে চলল জিজ্ঞাসাবাদ!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ একটি বেটিং অ্যাপ সংক্রান্ত তদন্তের বিষয়ে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব করেছিল ইডি। সেই মতো সোমবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ ইডির দপ্তরে উপস্থিত হয়েছিলেন তিনি। অবশেষে দীর্ঘ ৯ ঘন্টা পরে ইডির দপ্তর থেকে বের হতে দেখা গেল তাঁকে। যদিও এই সময় সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি তিনি। তবে সাংবাদিকদের উদ্দেশ্যে স্মিত হাসিমুখে হাত নাড়াতে দেখা গিয়েছে তৃণমূলের এই প্রাক্তন সাংসদকে।

জানা গিয়েছে, অভিযুক্ত বেটিং অ্যাপ সংস্থার সঙ্গে তাঁর বানিজ্যিক চুক্তি এবং আর্থিক লেনদেন সহ অন্যান্য বিষয়ে মিমিকে জিজ্ঞাসাবাদ করে ইডি। উল্লেখ্য, এই একই মামলায় মিমি ছাড়াও তলব করা হয়েছিল ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়না সহ অভিনেতা অঙ্কুশ এবং বলিউড অভিনেত্রী ঊর্বশী রৌতেলাকেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *