Migrant Employee | মুক্তিপণ দিয়েও শেষরক্ষা হল না! অন্ধ্রপ্রদেশে মগরাহাটের পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

Migrant Employee | মুক্তিপণ দিয়েও শেষরক্ষা হল না! অন্ধ্রপ্রদেশে মগরাহাটের পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশে বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের (Migrant Employee) বাসিন্দা মঞ্জুর আলম লস্করের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মগরাহাট পশ্চিম বিধানসভার অন্তর্গত রঙ্গিলাবাদ গ্রামের গোয়ালখালি এলাকার বাসিন্দা মঞ্জুর অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কোমারলু এলাকায় জরির কাজ করতেন। পরিবারের দাবি, গত মঙ্গলবার তাঁদের কাছে ফোন করে ২৫ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা না দিলে মঞ্জুরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। আতঙ্কিত পরিবার অনলাইনে ছয় হাজার টাকা পাঠালেও শেষরক্ষা হয়নি। বুধবার বাড়ি ফিরল তাঁর মৃত্যুসংবাদ।

নিহতের পরিজনদের অভিযোগ, চুরির মিথ্যা অপবাদ দিয়ে মঞ্জুরকে প্রথমে ফাঁসানো হয়েছিল এবং পরে আটকে রেখে নির্মমভাবে মারধর করা হয়। এই মর্মান্তিক ঘটনায় সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। তাদের দাবি, বাংলায় কথা বলতে দেখেই ওই শ্রমিককে নিশানা করা হয়েছিল এবং স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরাই এই নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত। খবর পাওয়ার পর থেকেই নিহতের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, ভিন্‌রাজ্যে বাংলার শ্রমিকদের একের পর এক মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। গত ১৬ জানুয়ারি ঝাড়খণ্ডে খুন হয়েছিলেন মুর্শিদাবাদের (Murshidabad) আলাউদ্দিন শেখ, যা নিয়ে বেলডাঙায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। আবার বৃহস্পতিবারই চেন্নাইয়ে আট দিন নিখোঁজ থাকার পর মালদার এক শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুমিছিল রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে এবং ভিন্‌রাজ্যে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *