Mid-Day Meal | সপ্তাহে একদিন পড়ুয়াদের পাতে চিকেন বিরিয়ানি? বড়সড় বদলের পথে তামিলনাড়ুর মিড-ডে মিল মেনু!

Mid-Day Meal | সপ্তাহে একদিন পড়ুয়াদের পাতে চিকেন বিরিয়ানি? বড়সড় বদলের পথে তামিলনাড়ুর মিড-ডে মিল মেনু!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তামিলনাড়ুর সরকারি স্কুলগুলির মিড-ডে মিল (Mid-Day Meal) এবং প্রাতরাশ মেনুতে আসতে চলেছে এক যুগান্তকারী পরিবর্তন! রাজ্যের স্কুল শিক্ষার্থীদের পুষ্টির মান আরও বাড়াতে এবং স্কুলের প্রতি আকর্ষণ তৈরি করতে সপ্তাহে অন্তত একদিন চিকেন বিরিয়ানি (Hen Biryani) পরিবেশন করার একটি বিশেষ প্রস্তাব নিয়ে বিবেচনা করছে তামিলনাড়ু সরকার। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী রাজমোহন এই অভিনব প্রস্তাবটি মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের (C. Joseph Vijay) কাছে পেশ করেছেন।

প্রস্তাবটি পেশ করার সময় শিক্ষামন্ত্রী রাজমোহন স্মরণ করেন যে, অতীতে রাজ্যের প্রতিটি প্রধান রাজনৈতিক যুগই স্কুল পুষ্টি কর্মসূচিকে নিজ নিজ উপায়ে সমৃদ্ধ করেছে। কামরাজার মিড-ডে মিল প্রবর্তন করেছিলেন, করুণানিধি এর সঙ্গে ডিম যোগ করেন, এমজিআর এটিকে পুষ্টিকর আহার প্রকল্পে রূপান্তর করেন এবং জয়ললিতা সপ্তাহের সব দিন ডিম বিতরণ সম্প্রসারিত করেছিলেন।

সেই ধারা বজায় রেখেই শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত ইচ্ছা—সরকারি স্কুলগুলির মিড-ডে মিলের মেনুতে সপ্তাহে একদিন সুস্বাদু চিকেন বিরিয়ানি অন্তর্ভুক্ত করা।বর্তমানে এই প্রস্তাবটি মুখ্যমন্ত্রী বিজয়ের বিবেচনাধীন রয়েছে এবং এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শুধু দুপুরের খাবারই নয়, স্কুলের প্রাতরাশ মেনু নিয়েও বড়সড় পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। বর্তমানে জনপ্রতি প্রায় ১৫ টাকা বরাদ্দ রয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, গম বা রাভা উপমার মতো একঘেয়ে খাবার বাদ দিয়ে আরও পুষ্টিকর এবং মুখরোচক বিকল্প খাবার শিক্ষার্থীদের পাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

শিক্ষাখেত্রে কল্যাণমূলক প্রকল্পের দীর্ঘ ঐতিহ্য বজায় রাখতে তামিলনাড়ু সরকার সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। এই প্রস্তাবটি যদি শেষ পর্যন্ত অনুমোদিত হয়, তবে তা রাজ্যের স্কুল পুষ্টি ব্যবস্থার ইতিহাসে অন্যতম বড় ও জনপ্রিয় পরিবর্তন হিসেবে চিহ্নিত হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *