Mid-Day Meal | চার জেলায় মিড ডে মিল প্রকল্পে বড় ধাক্কা, অক্ষয় পাত্র ফাউন্ডেশনের অনুমোদন প্রত্যাহার করল রাজ্য! 

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চার জেলায় মিড ডে মিল সরবরাহের (Mid-Day Meal) ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। হাওড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর— এই চার জেলার স্কুলগুলিতে মিড ডে মিল রান্নার দায়িত্ব ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-কে দেওয়ার সিদ্ধান্ত হলেও, শেষ মুহূর্তে সেই অনুমোদন বাতিল করল স্কুল শিক্ষা দপ্তর। বিকাশ ভবনের নির্দেশিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে, আপাতত ওই চার জেলায় পুরনো নিয়মেই স্কুলভিত্তিক রান্না ও পরিবেশনের মধ্য দিয়ে মিড ডে মিল কর্মসূচি চালিত হবে।

উল্লেখ্য, অতীতে কলকাতার নির্দিষ্ট কিছু স্কুলে (College) মিড ডে মিল সরবরাহের কাজ পেয়েছিল ইসকনের (ISKCON) ‘অন্নামৃত ফাউন্ডেশন’। সেই মডেলের সাফল্য দেখেই রাজ্যের অন্যান্য জেলাতেও এই প্রক্রিয়া সম্প্রসারণের পরিকল্পনা করা হয়। সেইমতো হাওড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-এর মাধ্যমে মিড ডে মিল পরিচালনার প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবায়িত হওয়ার আগেই সেই সিদ্ধান্ত থেকে সরে এল প্রশাসন। স্কুল শিক্ষা দপ্তরের তরফে নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, আপাতত জেলার স্কুলগুলিতে যেভাবে এত দিন ধরে রান্না করে পড়ুয়াদের খাবার পরিবেশন করা হচ্ছিল, তেমনই ব্যবস্থা বহাল থাকবে। তবে কলকাতার স্কুলগুলিতে ‘অন্নামৃত ফাউন্ডেশন’-এর বর্তমান পরিষেবা আগের মতোই চালু থাকছে। এই আকস্মিক অনুমোদন বাতিলের নেপথ্যে সুনির্দিষ্ট কোনো কারণ সরকারিভাবে স্পষ্ট করা না হলেও, শিক্ষা মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা।

The publish Mid-Day Meal | চার জেলায় মিড ডে মিল প্রকল্পে বড় ধাক্কা, অক্ষয় পাত্র ফাউন্ডেশনের অনুমোদন প্রত্যাহার করল রাজ্য!  appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *