Messi Occasion Chaos | শতদ্রুর ২২ কোটি টাকা ফ্রিজ করল সিট! আরও বিপাকে মেসির ইভেন্টের মূল উদ্যোক্তা

Messi Occasion Chaos | শতদ্রুর ২২ কোটি টাকা ফ্রিজ করল সিট! আরও বিপাকে মেসির ইভেন্টের মূল উদ্যোক্তা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যুবভারতীতে লিওনেল মেসির ইভেন্টের মূল উদ্যোক্তা (Messi Occasion Chaos) শতদ্রু দত্ত (Shatadru Dutta) আরও বিপাকে। এবার তাঁর অ্যাকাউন্টে থাকা ২২ কোটি টাকা ফ্রিজ (Freeze) করল রাজ্য সরকারের গঠন করা বিশেষ তদন্তকারী দল (SIT)।

শুক্রবারই শতদ্রুর রিষড়ার বাড়িতে তল্লাশি চালিয়েছিল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তাঁর তিনতলা বাড়িতে সুইমিং পুল, ফুটবল মাঠ রয়েছে। সেসময় একমাত্র পরিচারিকা ছাড়া কেউ বাড়িতে ছিলেন না। তাঁর সঙ্গে কথা বলার পাশাপাশি বিলাসবহুল বাড়ির প্রতিটি ঘরে তল্লাশি চালানো হয়। মেসির ইভেন্টে কালো টাকা ব্যবহার হয়ে থাকতে পারে সন্দেহ তদন্তকারীদের। এদিকে সূত্রের খবর, সেই তল্লাশিতে মেসির ইভেন্ট সংক্রান্ত একাধিক নথির পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টেরও বেশ কিছু নথি উদ্ধার হয়। এরপরই এই পদক্ষেপ করল সিট।

পুলিশি জেরায় শতদ্রু জানিয়েছেন, ভারত সফরের জন্য মেসিকে ৮৯ কোটি টাকা দেওয়া হয়েছিল। পাশাপাশি কর বাবদ ১১ কোটি টাকা দেওয়া হয়েছিল ভারত সরকারকে। সব মিলিয়ে ১০০ কোটি টাকা খরচ হয়েছিল বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে কিছুটা টাকা স্পনসরদের কাছ থেকে এবং বাকি কিছুটা এসেছে টিকিট বিক্রি করে। টিকিট বিক্রির টাকা যাতে শতদ্রুর ব্যাংক অ্যাকাউন্টে না আসে, সেদিকেই নজর রয়েছে সিটের।

প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনার পরই কলকাতা বিমানবন্দর থেকে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ইতিমধ্যেই শতদ্রুর বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেছে পুলিশ। বিধাননগর দক্ষিণ থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। এমনকি শতদ্রুর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু করেছে পুলিশ। অন্যদিকে, পুলিশি জেরায় একাধিক চাঞ্চল্যকর দাবি করেছেন শতদ্রু। ইভেন্টের পাস বিলির ক্ষেত্রেও প্রভাবশালীদের চাপ নিয়ে মুখ খুলেছেন তিনি। সেই জন্যই সেদিনের ইভেন্টে অত্যধিক ভিড় হয়েছিল বলে দাবি করেছেন শতদ্রু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *